1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজে ‘শার্প ম্যাথ বৃত্তি’ প্রদান | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনবার্সনের আহব্বান : এন সি পি সদস্য সচিব আখতারের মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিউ মডেল একাডেমীর বিদায়ী সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউএনওর সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,সড়ক সংস্কার ও খাল খনন নিয়ে আলোচনা ভালুকায় শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি কাউনিয়ায় আওয়ামীলীগ নেতা সহ গ্রেফতার ৫ আনোয়ার খান মডেল স্কুলের শিক্ষিকা রোশেদা খানমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি,হাত-পা বেঁধে নির্যাতনে ব্যবসায়ী নিহত মুন্সীগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ,গুদারা ঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৬০ কৃষকদের বিনা মূল্যে রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ বিতরণ

মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজে ‘শার্প ম্যাথ বৃত্তি’ প্রদান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪২১ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের গণিত বিভাগে ‘শার্প ম্যাথ বৃত্তি প্রদান অনুষ্ঠান–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিভাগের মিলনায়তনে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার।বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর কামারুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর মো:সফিকুল ইসলাম।গণিত বিভাগের শিক্ষার্থীদের মেধা ও সামগ্রিক যোগ্যতা মূল্যায়নের লক্ষ্যে বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর মো:সফিকুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এ বছর থেকে ‘শার্প ম্যাথ বৃত্তি’ চালু করা হয়েছে।এর আওতায় প্রতি বছর বিভাগের চারটি শিক্ষাবর্ষের মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।বৃত্তি নির্বাচনের জন্য ১০০ নম্বরের একটি মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।এর মধ্যে একাডেমিক ফলাফলে ৪০ নম্বর, শ্রেণিকক্ষে উপস্থিতিতে ২০ নম্বর,কলেজ ও বিভাগের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণে ২০ নম্বর এবং ব্যক্তিগত অর্জনে ২০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।এসব মানদণ্ডে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচন করা হয়।

চলতি বছরে পাঁচজন শিক্ষার্থী এ বৃত্তি অর্জন করেছেন।তারা হলেন-শাহিনুর আক্তার,সুমাইয়া আক্তার,ইমা আক্তার,আশা আক্তার সামিয়া ও এস এম সৌরভ আহাদ।কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়,এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি করবে।পাশাপাশি ভবিষ্যতেও নিয়মিতভাবে এই বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০০
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:১৯

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost