1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিউ মডেল একাডেমীর বিদায়ী সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনবার্সনের আহব্বান : এন সি পি সদস্য সচিব আখতারের মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিউ মডেল একাডেমীর বিদায়ী সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউএনওর সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,সড়ক সংস্কার ও খাল খনন নিয়ে আলোচনা ভালুকায় শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি কাউনিয়ায় আওয়ামীলীগ নেতা সহ গ্রেফতার ৫ আনোয়ার খান মডেল স্কুলের শিক্ষিকা রোশেদা খানমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি,হাত-পা বেঁধে নির্যাতনে ব্যবসায়ী নিহত মুন্সীগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ,গুদারা ঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৬০ কৃষকদের বিনা মূল্যে রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিউ মডেল একাডেমীর বিদায়ী সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার

স্টাফ রিপোর্টারঃ 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিউ মডেল একাডেমীর উদ্যোগে ২০২৬ সালের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট,স্মারক ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতব্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মোহাম্মদ দীন ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ দুখাই মোল্লা।প্রতিষ্ঠানের পরিচালক মোঃ হোসেন আলী শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ লতিফুর রহমান সুজন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা নাসরিন আহমেদ,সহকারী শিক্ষকবৃন্দ,আমন্ত্রিত অতিথি,অভিভাবক, শিক্ষার্থী,দোসরপাড়ার হাসেম আলী মাদবরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও উপদেশমূলক বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম (রাফি)।

এছাড়াও বক্তব্য রাখেন মজনু ইসলাম ও আকরাম হোসেন। বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতা,শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে জীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ২০২৫ শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব ঢাকা আয়োজিত বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ট্যালেন্টপুল গ্রেডে দুইজন এবং সাধারণ গ্রেডে ১১ জনসহ মোট ১৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

এর মধ্যে নার্সারি শ্রেণি থেকে ২০০ নম্বর পেয়ে নুসাইবা নূর এবং প্রথম শ্রেণি থেকে ২০০ নম্বর পেয়ে তাওফিকা আক্তার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, স্মারক ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

বক্তারা বলেন,শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা,মানবিক মূল্যবোধ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০০
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:১৯

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost