1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে মামলার ভয় দেখিয়ে অর্থ দাবীর অভিযোগ উঠেছে শ্রীনগর থানার এসআই মোস্তফার বিরুদ্ধে  | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জ পৌরসভা মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ কিলোমিটার পাইপ ধ্বংস ভ্রাম্যমান আদালতের অভিযান; ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরকে ঔষধ ব্যবসায়ীর সভাপতির বাঁধা ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

মুন্সীগঞ্জে মামলার ভয় দেখিয়ে অর্থ দাবীর অভিযোগ উঠেছে শ্রীনগর থানার এসআই মোস্তফার বিরুদ্ধে 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাও গ্রামের মৃত দুখাই মন্ডলের ছেলে জমি ব্যবসায়ী সম্বু সরকার (৫৮) ও একই গ্রামের মৃত লুৎফর মোল্লার ছেলে তাপস মোল্লা (৫২) কে মুহাম্মদপুর থানার হত্যা মামলার ভয় দেখিয়ে অর্থ দাবীর অভিযোগ উঠেছে শ্রীনগর থানার এসআই মোস্তফার বিরুদ্ধে।

সরেজমিনে খোজ নিয়ে জানা যায়,শ্রীনগর থানাধীন কামারগাঁও মৌজাস্থিত আরএস-৭৬৩ নং খতিয়ান ভুক্ত আরএস-৪০১১ নং দাগের ৪২ শতাংশ হতে ৭.৬৮ শতাংশ সম্পত্তি হাজী আব্দুল হান্নান শেখ মালিক।

হাজী আব্দুল হান্নান শেখ মালিকানা ৭.৬৮ শতাংশ সম্পত্তি ক্রয় করার উদ্দেশ্যে ভাগ্যকুল ইউনিয়নের কামারগাও গ্রামের মৃত দুখাই মন্ডলের ছেলে জমি ব্যবসায়ী সম্বু সরকার (৫৮) ও একই গ্রামের মৃত লুৎফর মোল্লা ছেলে তাপস মোল্লা (৫২) গত ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং শ্রীনগর সাবরেজিস্টার অফিসে একটি বায়নানামা দলিল সম্পাদন করেন।সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলিয়া আসিতেছে।উক্ত সম্পত্তি দখল রোধ করার জন্য বিজ্ঞ আদালতে হাজী আব্দুল হান্নান শেখ একটি পিটিশন মামলা যাহার নং-৮৫/২৫ দায়ের করেন। সম্পত্তি দখল রোধ করার জন্য বিজ্ঞ আদালতে হাজী আব্দুল হান্নান শেখের পিটিশন মামলার বিষয়ে খোঁজখবর নিতে শ্রীনগর থানায় সম্বু সরকার ও তাপস মোল্লা যাতায়াত করেন।এসময় এসআই মোস্তফা মুহাম্মদপুর থানার হত্যা মামলার ভয় দেখিয়ে অর্থ দাবী করেন।

ভুক্তভোগী সম্বু সরকার ও তাপস মোল্লা জানান,আমরা কামারগাঁও মৌজাস্থিত আরএস-৭৬৩ নং খতিয়ান ভুক্ত আরএস-৪০১১ নং দাগের ৪২ শতাংশ হতে ৭.৬৮ শতাংশ সম্পত্তি ক্রয় করার উদ্দেশ্যে গত ১৬  ফেব্রুয়ারী ২০২৫ ইং শ্রীনগর সাবরেজিস্টার অফিসে গিয়ে ১০ লক্ষ টাকার একটি বায়নানামা দলিল সম্পাদন করি।এ সম্পত্তিতে দখল রোধ করার জন্য বিজ্ঞ আদালতে একটি পিটিশন মামলা যাহার নং-৮৫/২৫ রয়েছে।এবিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার সহ ঊর্ধতন কর্মকর্তাদের অবগত করলে তাহারা শ্রীনগর থানার ওসিকে যথাযথ ব্যবস্থা নিতে বলে দেন।

তাই খোঁজখবর নিতে শ্রীনগর থানায় যেতে হয়।হঠাৎ করে আমাদের শ্রীনগর থানার এসআই মোস্তফা জানান আপনার দ্রুত থানা থেকে বেড়িয়ে যান আপনাদের বিরুদ্ধে ঢাকার মুহাম্মদপুর থানার হত্যা মামলা রয়েছে তাই সাথে সাথে আমরা থানা থেকে বেড়িয়ে এসে এসআই মোস্তফার যোগাযোগ করলে সে আমাদের কাছে টাকা দাবী করেন।

এ বিষয়ে শ্রীনগর থানা এস আই মোস্তফা ফোন আলাপে জানান,আমি একটি পিটিশন মামলার বিষয়ে জানি, তবে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে ঐ পক্ষ।এমনকি আরো বলেন অভিযোগকারী যদি বলে তাদের থেকে টাকা চাইছি তাহাই ঠিক । অন্য এক প্রশ্নের জবাবে বলে আমাকে এক লোক বলেছে যে ওদের বিরুদ্ধে ঢাকায় মামলা আছে,সরকারীভাবে আমাদের কাছে তথ্য নাই,তথ্য অনুসন্ধান করছেন কি না ? আর আসামী হলে আটক করার ব্যাবস্থা করছেন কি না ? এস আই মোস্তফা বলেন আমি কোন মামলা নাম্বার পাই নাই বলে কিছুই করতে পারি নাই।আসামী আমি চিনি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost