1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও বিপুল পরিমান সরঞ্জামসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও বিপুল পরিমান সরঞ্জামসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট টাইম : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৩০৭ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও বিপুল পরিমান সরঞ্জামসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক ফিরোজ(৩৭)।সে ঢাকার বাসাবো এলাকার আবু তাহের এর ছেলে।সে উপজেলার দক্ষিন বেতকা গ্রামের তার খালু রশীদ ঢালীর বাসায় অবস্থান করে ইয়াবা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবারহ করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিন বেতকা গ্রামে অভিযান চালিয়ে রবিবার(১১ জানুয়ারী) রাত ১০ টার দিকে তাকে গ্রেফতার  করে পুলিশ।এ সময় তার কাছ হতে ৮০০ পিছ ইয়াবা ট্যাবলেড, ২৫ গ্রাম আইস,ইয়াবা তৈরীর মেশিন ও বিপুল পরিমান ইয়াবা তৈরীর ক্যামিকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

স্থাণীয়রা জানান,দীর্ঘ ১০ বছর যাবৎ ঢাকায় অবস্থান করে ইয়াবাসহ মাদকের ব্যবসা করছিলো ফিরোজ(৩৭)। ঢাকায় তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হলে প্রায় ৫ বছর আগে সে মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার দক্ষিন বেতকা গ্রামে তার খালু রশিদ ঢালীর বাসায় অবস্থান করে ইয়াবাসহ মাদক ব্যবসা করতে থাকে। ৬/৭ মাস আগে সে হঠাৎ করে হংকং চলে যায়।পরে সেখান হতে ইয়াবা তৈরীর মেশিন নিয়ে এসে তার খালুর বাড়ির পাকা ভবনের ভিতরে উক্ত মেশিন দিয়ে ইয়াবা তৈরী করে তা দেশের বিভিন্ন স্থানে সরবারহ করে আসছিল। কুরিয়ার সার্ভিসহ বিভিন্ন মাধ্যমে বিদেশ হতে তার কাছে ক্যামিক্যাল আসতো বলেও জানান স্থাণীয়রা।

এ ব্যাপারে টংঙ্গীবাড়ী থানা সেকেন্ড অফিসার রবিউল ইসলাম বলেন,আটক ফিরোজের বাড়ি ঢাকার বাসাবো এলাকায়। ৫ বছর যাবৎ ও বাসা ভাড়া নিয়ে দক্ষিন বেতকায় অবস্থান করছে।এরমধ্যে ওই হংকং গিয়েছিলো।জিজ্ঞাসাবাদে ফিরোজ জানিয়েছে ওই ইয়াবা তৈরীর মেশিন পত্র এবং ক্যামিকেল বিদেশ হতে এনেছে।সবেমাত্র ইয়াবা তৈরি করে বিক্রির চেষ্টা করছে।তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদ আটককৃত ফিরোজ আরো জানিয়েছে তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মাদক মামলা রয়েছে।তিনি আরো বলেন তার সহযোগীদের ধরতে এখনো অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost