1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার উদ্ধার অবৈধ আগ্নেয়াস্ত্র,বিপুল পরিমাণ মাদক | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউটসের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার উদ্ধার অবৈধ আগ্নেয়াস্ত্র,বিপুল পরিমাণ মাদক

  • আপডেট টাইম : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২৮০ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।এ সময় তাদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নুরুল আমিন বুলেট (৩৭) ও সুকুমার হাওলাদার (৩৮)।তারা লৌহজং উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকার কান্দিপাড়ার বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি,তারা ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন লৌহজং আর্মি ক্যাম্পের নেতৃত্বে শুক্রবার (৩১ জানুয়ারি) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশলদিয়া এলাকায় অভিযান চালানো হয়।অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. টিটি-৩৩ অবৈধ পিস্তল,একটি ম্যাগাজিন,চার রাউন্ড গুলি,পাঁচ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ পিস ফেনসিডিল,আটটি মোবাইল ফোন,দুটি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়,আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতা,নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।পরবর্তীতে গ্রেফতারকৃতদের এবং উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বদ্ধপরিকর।সন্ত্রাস,নাশকতা ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।পাশাপাশি সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost