1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,গুরুতর আহত-২ | বাংলা মাটির নিউজ
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি,তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না:মুন্সীগঞ্জে মির্জা ফখরুল মুন্সীগঞ্জের সিরাজদিখানে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলার নব গঠিত কমিটির সভা মুন্সীগঞ্জে গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে : মির্জা ফখরুল নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,গুরুতর আহত-২

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৪০ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়াকান্দি এলাকায় দুবাই প্রবাসীর বাড়িতে হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়,নলবুনিয়াকান্দি এলাকার বাসিন্দা রূপচান দর্জির ছেলে বিপ্লব(৪০)দুবাই প্রবাসী।তিনি প্রায় ছয় মাস পর গত ১৯ ফেব্রুয়ারি দেশে আসেন।গত মঙ্গলবার (৪ মার্চ) রাত আনুমানিক ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রী শিখা বেগমের সঙ্গে ঝগড়া-বিবাদ হয়।এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।অভিযোগে বলা হয়, খোরশেদ বেপারী(৬০),তার ছেলে রাতুল(১৯),মনিক(৫০), শিপন(৩৫),সোহাগ ষ(৩৪),রেবেকা(৪৫) ও শিখাসহ অজ্ঞাত আরও ৫-৬ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রূপচান দর্জির বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালায়।হামলাকারীদের হাতে চাপাতি,ছুরি ও চাইনিজ কুড়াল ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।এ সময় হামলাকারীরা বিপ্লবকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে মাথায় কোপ দিলে তার মাথার বাম পাশে গুরুতর জখম হয়। একই সময় ছুরি দিয়ে বিপ্লবের ছোট ভাই বিজয় (২৫)-এর বুকের ডান পাশে ও হাতে আঘাত করা হয়।এছাড়া রূপচান দর্জির ভাই ফারুক ও তার ছেলে তামিমকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আহত করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।পরে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।যাওয়ার সময় হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বলেন,এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে।আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost