
মোঃ সুমন হোসেন,বিশেষ প্রতিনিধি:
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির মাসিক সভা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির সভাপতি মোঃ লেহাজ উদ্দিন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মোঃ হানিফুর রহমান,সহ-সভাপতি এস এম এ খালেক,গাফফার শিকদার, মনজুরুল হক,মোঃ কামরুজ্জামান, জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সহ-সভাপতি এস এম এ খালেক তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে আমাদের এই সমিতির ভূমিকা অনস্বীকার্য। আমরা একত্রে কাজ করে যাবো যেন প্রতিটি অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদের প্রাপ্য সুবিধা পান।” তিনি আরও বলেন, “পিআরএল ভোগরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মৃত্যুতে লাশ দাফন-কাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান নীতিমালা-২০২৬ জারী হওয়ায় আমরা অত্যন্ত সন্তুষ্ট।এটি আমাদের সদস্যদের প্রতি ব্যাংকের দায়িত্বশীলতার প্রমাণ।”
সভায় উপস্থিত সকলে নতুন নীতিমালার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্যাংকের সুনাম বৃদ্ধিতে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।