1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা হলে পরিস্থিতি হবে ভয়াবহ: মুন্সীগঞ্জ জেলা আমির | বাংলা মাটির নিউজ
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরে জবরদস্তি মাছ ধরার বাধা দিলে হামলায় টেটাবিদ্ধসহ আহত- ৩ মুন্সীগঞ্জের গজারিয়ায় কোরবানির গরু চুরি করতে গিয়ে হাতেনাতে আটক- ১,গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ গঙ্গাচড়া বেতগাড়ী গরুর হাটে সরকারি নীতিমালা ভেঙে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায় অবশেষে বদলি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা হাসানুজ্জামান:কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে স্বস্তির হওয়া ডিজিটাল সম্প্রচারের নতুন দিগন্তে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’:স্টুডিও ও অফিস উদ্বোধন মুন্সীগঞ্জে পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৫ কোটি টাকার বেশি টোল আদায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে কালবৈশাখীর তাণ্ডব, ২ কোটি টাকার ক্ষতি মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় নোয়া গাড়ির ৭ যাত্রী আহত মুন্সীগঞ্জের লৌহজংয় পদ্মা নদীতে কোরবানির ২৩ গরুসহ ট্রলারডুবি:নিখোঁজ- ১ উলিপুর উপজেলা দুর্গাপুর ইউনিয়ন বিএনপি’র মান ক্ষুন্ন করা একটি প্রতিবাদ

জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা হলে পরিস্থিতি হবে ভয়াবহ: মুন্সীগঞ্জ জেলা আমির

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা করা হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস।তিনি বলেন,গণরায়ের প্রতি অবজ্ঞা করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়।জনগণের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

রবিবার(১২ এপ্রিল)বিকালে মুন্সীগঞ্জ পৌরসভার শহীদী চত্বর থেকে সরকারি দলের গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সমাবেশে তিনি দাবি করেন,দুই হাজারের বেশি শহীদের রক্ত এবং ৩০ হাজারের বেশি আহতদের ত্যাগ বৃথা যেতে পারে না। ৭০ শতাংশ জনগণের রায় উপেক্ষা করা হলে এর পরিণতি শুভ হবে না।জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি নূর হোসেন নূরানী,বাংলাদেশ খেলাফত আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান,জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো: নুরুল হক পাটোয়ারী,জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খিদির আব্দুস সালাম,সদর উপজেলা আমির নুরুল আমিন সিকদার,এনসিপির সদর উপজেলার প্রধান সমন্বয়ক মো:আব্দুল আলীম এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদী চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি এলাকায় গিয়ে শেষ হয়। এতে জামায়াতে ইসলামীসহ ১১ দলের জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫৯
  • ৪:৩৫
  • ৬:৪৫
  • ৮:০৯
  • ৫:১০

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost