1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
উলিপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ,তিন মন মাছ নিধন | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
পত্নীতলায় নবাগত ইউএনও’ র মতবিনিময় সভা অনুষ্ঠিত উলিপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ,তিন মন মাছ নিধন পত্নীতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধামইরহাটে প্রতারণা করে জমি লেখে নিয়ে ও মিথ্যা মামলা দিয়ে টাকা দাবির অভিযোগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেওখোলায় আলোচনায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এ.বি. সিদ্দিক (সজীব আর্মি) যুবককে থাপ্পর দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিন্দার ঝড় কালিয়াকৈরে স্বামী স্ত্রীর প্রতারণার ফাঁদে পড়ে দিশেহারা অনেক ব্যবসায়ী,প্রাণনাশের হুমকি  বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে  মসজিদের নামকরন নিয়ে সংঘর্ষ দেলোয়ার হত্যা:খুনিদের গ্রেপ্তারে,গালমশাহয় মানববন্ধন রংপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

উলিপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ,তিন মন মাছ নিধন

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দারুসসালাম গ্রামের বাসিন্দা মোঃ উমর ফারুক (৪১) দীর্ঘদিন ধরে একই এলাকার মোঃ বেলাল হোসেন, মোঃ খলিলুর রহমান, মোঃ আল আমিন, মোঃ আব্দুস সাত্তার ও মোঃ আব্দুল জলিলের সাথে জমি সংক্রান্ত বিরোধে জড়িত রয়েছেন। এ বিষয়ে একটি মামলা (নং-৮০/২৬) চলমান রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, পূর্ব বিরোধের জেরে বিবাদীরা প্রায়ই তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৫টার দিকে বিবাদীরা তার বাড়ি থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে অবস্থিত নিজস্ব পুকুরের উত্তর পাড়ে এসে পানিতে বিষ জাতীয় পদার্থ নিক্ষেপ করে।

এসময় উমর ফারুক পুকুরে মাছ দেখতে গিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং বাধা দিলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

পরবর্তীতে কিছুক্ষণের মধ্যেই পুকুরে থাকা দেশীয় প্রজাতির মাছ মরতে শুরু করে এবং একপর্যায়ে প্রায় ৩ মন মাছ মারা যায়। এতে তার আনুমানিক ৩৬ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় বাসিন্দা মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হামিদুল ইসলাম ও মোঃ সিরাজুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়েছেন বলে অভিযোগে বলা হয়।

ভুক্তভোগী জানান, প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান না হওয়ায় কিছুটা বিলম্বে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে উলিপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost