1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
আসন্ন কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত রাকিব হত্যা মামলায় ‘পিয়াস গ্রুপের’ অন্যতম সহযোগী জিদান গ্রেপ্তার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সিরাজগঞ্জ সলঙ্গাতে ৪৯৬ জন নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল বিতারণ মুন্সীগঞ্জের শ্রীনগরে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত নারীর মৃত্যু মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে চোরাইকৃত ২ লাখ টাকার বৈদ্যুতিক তারসহ চোর গ্রেফতার  মুন্সীগঞ্জের গজারিয়ায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু  মুন্সীগঞ্জ সদরে বাসা ভাড়া করে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারী ও খদ্দেরসহ গ্রেফতার-১০ মুন্সীগঞ্জে ঘুষ কেলেঙ্কারিতে স্টেনোটাইপিস্ট বরখাস্ত,বদলি আদেশ বাতিল আসন্ন কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন পত্নীতলায় নবাগত ইউএনও’ র মতবিনিময় সভা অনুষ্ঠিত উলিপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ,তিন মন মাছ নিধন

আসন্ন কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার

স্টাফ রিপোর্টার:

আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন। ইতোমধ্যে তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও সমর্থন কামনা করছেন।একান্ত সাক্ষাৎকারে জসীম উদ্দিন জানান, মেয়র নির্বাচিত হলে কালিয়াকৈরকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলবেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার জলাবদ্ধতা, অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির সংকট এবং সড়ক বাতির অভাব প্রকট আকার ধারণ করেছে।

তিনি আরও বলেন, দায়িত্ব পেলে প্রথম ছয় মাসের মধ্যেই প্রধান সড়কগুলোর ড্রেন সংস্কার এবং পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে। পাশাপাশি ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রতিটি মহল্লায় প্রয়োজনীয় নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলার মাঠ সংস্কার, ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও জানান তিনি। তার মতে, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক ও নৈতিক উন্নয়নেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের সেবক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন বলেন,“আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি, তবে নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল নাগরিকের সমস্যা সমাধানে কাজ করব।

উল্লেখ্য, কালিয়াকৈর একটি শিল্প-কারখানা অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে শ্রমিক ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়দের ধারণা তাদের সমর্থনই আসন্ন নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost