
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মাদকদ্রব্য ও অনলাইন জুয়া নির্মূলে সরকার বিশেষ তৎপরতা চালাচ্ছে এ কার্যক্রম বাস্তবায়নে সিরাজদিখান থানা এলাকায় মাদকের নেটওয়ার্ক ধ্বংস করতে কঠোর অভিযান শুরু করেছে পুলিশ।এর ই ধারাবাহিকতায় যুবসমাজ তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ও থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রতিদিন অধিক মাদকসেবি ও মাদক কারবারি, জুয়ারি সহ বিভিন্ন মামলার আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন সিরাজদিখান থানা পুলিশ।
পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম,পিপিএম এর কঠোর দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে ৪ মে রাত থেকে ৫ মে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ মাহিন শেখ (২৫),পিতা-মোঃ ইব্রাহীম শেখ পিন্টু,মোঃ অন্তর (২০),পিতা-মোঃ বুলবুল আহমেদ,উভয় সাং-আবিরপাড়া, ইব্রাহিম শেখ (২৩),পিতা-মোবারক শেখ,সাং-বরইখালী,মোঃ লিখন (২০),পিতা-রফিকুল ইসলাম,সাং-বীরতারা,উভয় থানা-শ্রীনগর,মোঃ ইউসুফ (২১), পিতা-আব্দুর রহমান,সাং-কাকালদী,শাকিল খন্দকার (২৬), পিতা-হাবিবুর খন্দকার,মাতা-শিউলি বেগম,সাং-দক্ষিণ তাজপুর,সাজ্জাদ খন্দকার (২৪),পিতা-হাবিবুর খন্দকার,(দক্ষিণ তাজপুর, ইউপি-রসুনিয়া),থানা- সিরাজদিখান,জেলা -মুন্সীগঞ্জ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান,পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম,পিপিএম এর কঠোর দিক-নির্দেশনায় যুবসমাজ তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ও থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রতিদিন অধিক মাদকসেবি ও মাদক কারবারি, জুয়ারি সহ বিভিন্ন মামলার আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে আসছি।এর ই ধারাবাহিকতায় গত ৪ মে রাত থেকে ৫ মে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এ ৭ আসামীকে গ্রেফতার করি।বিধি মোতাবেক সকল আসামীদের মোবাইল কোর্ট ও বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।