
মোঃ মাইনুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
আলহাজ্ব মাসুদ আলী আহবায়ক দুর্গাপুর ইউনিয়ন BNP
গতকাল দুর্গাপুর BNP পার্টি অফিসে ইউনিয়ন BNP ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কে নিয়ে মিটিং এর উদ্দেশ্য করে গত ঈদুল ফিতরে চেয়ারম্যান মহোদয়ের আহবানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য-বৃন্দ ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ সহ গরীব ও অসহায় মানুষের মধ্যে ১০ কেজি ভিজিএফ”এর চাউল বিতরণের জন্য মাইকিং করে এনআইডি কার্ড সংগ্রহ করে একটি স্বচ্ছ তালিকা প্রস্তুত করে সুষ্ঠু ভাবে চাউল বন্টন করা হয়েছিল। ঐ ধারাবাহিকতায়, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কর্মিদের নিকট হতে যে সকল NID কার্ড পরিষদে জমা দেওয়া হয়েছিল সেগুলো যাতে সুষ্ট বণ্টন হয়। তাই দুর্গাপুরস্থ BNP পার্টি অফিসে মিটিং করে তাদের হাতে হস্তান্তর সহ সুষ্ঠ বণ্টনের দিক নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু উক্ত বিষয়টি কিছু BNP নামধারী সুবিধাবাদী ব্যক্তি এটিকে ভিন্ন ধারা ও নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে সোসাল মিডিয়ায় প্রচার করে। তাই আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং একটি তদন্ত কমিটি গঠন করে সত্যতা যাচাই করে এই মিথ্যা অপবাদ প্রচার কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য উপজেলা BNP আহবায়ক ও সদস্য সচিব সহ সকলের দৃষ্টি আর্কষন করেন।