1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৫ কোটি টাকার বেশি টোল আদায় | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরে জবরদস্তি মাছ ধরার বাধা দিলে হামলায় টেটাবিদ্ধসহ আহত- ৩ মুন্সীগঞ্জের গজারিয়ায় কোরবানির গরু চুরি করতে গিয়ে হাতেনাতে আটক- ১,গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ গঙ্গাচড়া বেতগাড়ী গরুর হাটে সরকারি নীতিমালা ভেঙে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায় অবশেষে বদলি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা হাসানুজ্জামান:কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে স্বস্তির হওয়া ডিজিটাল সম্প্রচারের নতুন দিগন্তে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’:স্টুডিও ও অফিস উদ্বোধন মুন্সীগঞ্জে পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৫ কোটি টাকার বেশি টোল আদায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে কালবৈশাখীর তাণ্ডব, ২ কোটি টাকার ক্ষতি মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় নোয়া গাড়ির ৭ যাত্রী আহত মুন্সীগঞ্জের লৌহজংয় পদ্মা নদীতে কোরবানির ২৩ গরুসহ ট্রলারডুবি:নিখোঁজ- ১ উলিপুর উপজেলা দুর্গাপুর ইউনিয়ন বিএনপি’র মান ক্ষুন্ন করা একটি প্রতিবাদ

মুন্সীগঞ্জে পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৫ কোটি টাকার বেশি টোল আদায়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫২ বার

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পদ্মা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৩৫১টি যানবাহন পারাপার হয়েছে।এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

গত ঈদুল ফিতরের তুলনায় এবার এক দিনে যানবাহন পারাপার ও টোল আদায়ের পরিমাণ বেড়েছে।আজ মঙ্গলবার সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে,গত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৬৭টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে।এতে এ প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা।অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ২৮৪টি যানবাহন পারাপার হয়েছে।এ সময় এ প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা।

গত ঈদুল ফিতরের আগে ১৮ মার্চ পদ্মা সেতু দিয়ে ১ দিনে সর্বোচ্চ ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয়েছিল। সে সময় টোল আদায় হয়েছিল ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫৪ টাকা।

টোল আদায়ের দিক থেকে এবারের আদায় এযাবৎকালের চতুর্থ সর্বোচ্চ।এর আগে ২০২৫ সালের ৬ জুন কোরবানির ঈদ সামনে রেখে এ সেতু দিয়ে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছিল।সে সময় টোল আদায় হয়েছিল ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা,যা ছিল সর্বোচ্চ টোল।এ ছাড়া একই বছর পবিত্র ঈদুল ফিতরে ১ দিনে টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা,যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ।আর ২০২৪ সালের ১৪ জুন টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা, যা ছিল তৃতীয় সর্বোচ্চ।

সব ধরনের যানবাহনের জন্য পদ্মা সেতু পারাপারে টোল দিতে হয়।মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি,বাস ও ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের জন্য পৃথক টোল হার নির্ধারণ করা হয়েছে।

মুন্সীগঞ্জ ও শরীয়তপুরকে সংযুক্তকারী দেশের দীর্ঘতম পদ্মা সেতু দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপন করেছে।এ অঞ্চলের ২১টি জেলার মানুষ সেতুটির সুবিধা পাচ্ছেন।

পদ্মা সেতুর দুই প্রান্ত-মাওয়া ও জাজিরা টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি)ব্যবস্থা চালু আছে।এ ব্যবস্থায় যানবাহন থামানো ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করা হয়।ফলে টোল প্লাজায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় না। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন(আরএফআইডি) কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয় টোল আদায়ের কারণে যাতায়াত আরও দ্রুত ও সহজ হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বলেন,ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার সময় পদ্মা সেতু দিয়ে যানবাহন বেশি পারাপার হয়।এ সময় মানুষ বেশি সংখ্যায় গ্রামে যায়।এ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহনও যাতায়াত বাড়িয়ে দেয়।অনেক যানবাহন পশু নিয়ে যাচ্ছে,আবার খালি ফিরে আসছে।

মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক জিয়াউল হায়দার সকাল পৌনে ৮টার দিকে প্রথম আলোকে বলেন,এমন স্বস্তির ঈদযাত্রা এর আগে হয়তো দক্ষিণাঞ্চলের মানুষ কখনো পায়নি। সড়কে যানবাহনের চাপ থাকলেও কোনো জটলা নেই।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৮
  • ১১:৫৯
  • ৪:৩৪
  • ৬:৪২
  • ৮:০৬
  • ৫:১২

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost