1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
চাষিদের অভিযোগ,কৃষি কর্মকর্তাদের পরামর্শ মিলছে না,সার বীজ প্রণোদনা থেকেও বঞ্চিত প্রান্তিক কৃষক | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
জেলা প্রশাসকের কামারেরচর খাল খনন পরিদর্শন অনলাইনে প্রেম থেকে বিয়ে, ৫০ লাখ টাকা দাবিতে নওগাঁর যুবককে মারধরের অভিযোগ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মুন্সীগঞ্জের সিরাজদিখানে হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামীসহ দুইজন গ্রেপ্তার;এরপরও মানববন্ধন,এলাকাজুড়ে আলোচনা রংপুর বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা,আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখার আহ্বান প্রশাসনের মুন্সীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চাষিদের অভিযোগ,কৃষি কর্মকর্তাদের পরামর্শ মিলছে না,সার বীজ প্রণোদনা থেকেও বঞ্চিত প্রান্তিক কৃষক মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন,বিনামূল্যে বীজ-সার,চারা ও কৃষি উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৪ মাসের কারাদণ্ড দেবীগঞ্জে রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারে বাধা: রাজনৈতিক প্রভাবে জিম্মি প্রশাসন, ভেস্তে যাচ্ছে তিন দফার উচ্ছেদ অভিযান

চাষিদের অভিযোগ,কৃষি কর্মকর্তাদের পরামর্শ মিলছে না,সার বীজ প্রণোদনা থেকেও বঞ্চিত প্রান্তিক কৃষক

  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫৮ বার

স্টাফ রিপোর্টারঃ:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রান্তিক আখ চাষিদের অভিযোগ,তারা সরকারি কৃষি প্রণোদনা ও মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষকদের দাবি,নিয়মিত তদারকির অভাব এবং সার বীজ বিতরণে অনিয়মের কারণে তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।

সরেজমিনে উপজেলার একটি আখের মাঠে কথা হয় একাধিক কৃষকের সঙ্গে।তারা জানান,আখ আবাদের মৌসুমে কৃষি বিভাগের কর্মকর্তাদের মাঠে খুব একটা দেখা যায় না।আগে গুদাম বাজার এলাকায় অবস্থান করা এক উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষকদের সঙ্গে কিছুটা যোগাযোগ থাকলেও বর্তমানে সে ধরনের তদারকি নেই বললেই চলে।

রশুনিয়া গ্রামের প্রবীণ আখ চাষি দুলাল খান বলেন,কৃষি অফিসাররা তেমন একটা আসে না।আগে গুদাম বাজারের ওখানে একজন ভাড়া থাকত,চেনা পরিচয় ছিল।এখন আর কেউ খোঁজ নেয় না।সরকার থেকে সার বীজ যা দেয়,তা যারা চাষাবাদ করে না তারাই পায়।আমরা পাই না।শুধু বন্যার পরে একবার ৫ কেজি ধান পেয়েছিলাম।মেম্বার চেয়ারম্যানরা আগেই ঠিক করে রাখে কাকে দেবে,তাই আমরা আর এসবের পেছনে যাই না।

কৃষকদের অভিযোগ,সরকারিভাবে বিনামূল্যে বা স্বল্পমূল্যে উন্নত জাতের বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হলেও প্রকৃত প্রান্তিক চাষিদের অনেকেই তা পান না।ফলে প্রয়োজনীয় সার ও অন্যান্য কৃষি উপকরণ বাজার থেকে বেশি দামে কিনে উৎপাদন ব্যয় বহন করতে হচ্ছে।এতে আখ চাষের পাশাপাশি অন্যান্য ফসল উৎপাদনেও তারা আর্থিক চাপের মুখে পড়ছেন বলে দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন,“আজকে যারা এসেছে,তারা সবাই প্রান্তিক কৃষক।তারা নিজেরাই এসে যার যার সার ও বীজ নিয়ে যাচ্ছে।আপনি যেহেতু বিষয়টি জানিয়েছেন,আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব।কোনো কৃষক একবার সরকারি প্রণোদনা পেলে একই সুবিধা বারবার পান না।তবে যিনি প্রাপ্য,তিনি অবশ্যই সরকারি প্রণোদনা পাবেন।

তিনি আরও বলেন,আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সহযোগিতা করবেন।কৃষি অফিস কৃষকদের জন্যই। কোন ইউনিয়নে কৃষকরা পরামর্শ পাচ্ছেন না,সেটি তদন্ত করে দেখব।আমি এখানে নতুন এসেছি,তাই পুরো বিষয়টি খতিয়ে দেখব। মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি আমিও নিয়মিত মাঠে যাব।সাংবাদিকদের সহযোগিতা নিয়েই আমরা কাজ করতে চাই,যাতে কৃষকরা সর্বোচ্চ সেবা পান।

তিনি বলেন,আমি এখানে সপরিবারে থাকব।তাই দিন বা রাত, শুক্র বা শনিবার কোনো বিষয় নয়।কৃষকদের যেকোনো সমস্যায় আমরা পাশে থাকব।কোথায় কী সমস্যা রয়েছে,তা চিহ্নিত করে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় কৃষকদের প্রত্যাশা,কৃষি কর্মকর্তার এই আশ্বাস বাস্তবে কার্যকর হবে এবং প্রকৃত কৃষকরা সরকারি প্রণোদনা ও প্রয়োজনীয় কৃষি সেবা যথাসময়ে পাবেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৫
  • ১২:০৪
  • ৪:৪০
  • ৬:৫৩
  • ৮:১৯
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost