
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শহীদ জুলাই যোদ্ধা সমুদ্রের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।শুক্রবার ১০ জুলাই বিকেল ৪টায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে সমুদ্রের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা।
এ সময় শহীদ সমুদ্রের কবর জিয়ারত করা হয়।পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।উপস্থিত সবাই মহান আল্লাহর কাছে শহীদের আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ও শক্তি কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আলাউদ্দিন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তারা শহীদ সমুদ্রের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।