1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘ন্যাচার লাউঞ্জ’-এর  | বাংলা মাটির নিউজ
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জৈনসার ও মালখানগরে ফসলি জমি রক্ষায় ইউএনও রুম্পা ঘোষের নেতৃত্বে মোবাইল কোর্ট মুন্সীগঞ্জের গজারিয়ায় আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘ন্যাচার লাউঞ্জ’-এর  মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৩,৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহীদ জুলাই যোদ্ধা সমুদ্রের পরিবারের খোঁজ নিল উপজেলা প্রশাসন,কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনসিপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, ১৪ জুলাইয়ের গণজাগরণ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন,র‍্যালি ও আলোচনা সভায় জলবায়ু সচেতনতায় গুরুত্ব মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে স্ত্রীকে হত্যা করে মরদেহ খাটে রেখে সন্তানকে নিয়ে পালিয়ে যান স্বামী দেবীগঞ্জে বিবাহিত যুবক ও অবিবাহিত তরুণীকে নিয়ে চাঞ্চল্য: ৪ লাখ ২৫ হাজার টাকায় রফাদফা হু হু করে বাড়ছে তিস্তায় পানি মুন্সীগঞ্জের সিরাজদিখানে গভীর রাতে এম্বুলেন্সের উপরে ভেঙে পড়লো গাছ আড়াই ঘণ্টা যাতায়াত বন্ধ

মুন্সীগঞ্জের গজারিয়ায় আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘ন্যাচার লাউঞ্জ’-এর 

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৯ বার

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শাহ শের আলী গ্রুপের নতুন উদ্যোগ ‘ন্যাচার লাউঞ্জ’।প্রকৃতি, বিশুদ্ধ খাবার,আধুনিক সেবা ও পারিবারিক বিনোদনের সমন্বয়ে গড়ে ওঠা এই ব্যতিক্রমধর্মী ফ্যামিলি ডেস্টিনেশনের উদ্বোধন করা হয় শুক্রবার (১০ জুলাই) দুপুরে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ড. মুহাম্মদ আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও ঢাকার সাবেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: রোকন-উদ-দৌলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও নাট্যকার,আন্তর্জাতিক মানের পর্যটনবিষয়ক সাময়িকী ‘ভ্রমণ’-এর সম্পাদক আবু সুফিয়ান, কবি মোহাম্মদ কামরুজ্জামান তরুণ,বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর ‘নাতি’ চরিত্রের অভিনেতা শওকত আলী তালুকদার নিপু এবং উপস্থাপক ও টেলিভিশন নাট্য অভিনেতা শাহ সুলতান চৌধুরী (শাহেন শাহ)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশবিদ কাজী হাসান।

প্রায় দুই দশকের সেবার অভিজ্ঞতা,মানবকল্যাণে অঙ্গীকার এবং মানসম্মত সেবার দর্শনকে ধারণ করে প্রতিষ্ঠিত হয়েছে ‘ন্যাচার লাউঞ্জ’।প্রচলিত হাইওয়ে রেস্টুরেন্টের ধারণাকে নতুন মাত্রা দিয়ে একই ছাদের নিচে এখানে যুক্ত করা হয়েছে প্রকৃতি, স্বাস্থ্যসম্মত খাবার,আধুনিক সুযোগ-সুবিধা এবং পারিবারিক বিনোদনের এক অনন্য পরিবেশ।

প্রতিষ্ঠানজুড়ে রয়েছে শত শত দেশি-বিদেশি গাছপালা, ২১টি দৃষ্টিনন্দন অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছের সমাহার এবং পাখির কলতানে মুখরিত মনোরম পরিবেশ।দর্শনার্থীরা যেমন প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে পারবেন,তেমনি উপভোগ করতে পারবেন দেশি-বিদেশি নানা ধরনের স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার।

এছাড়াও শিশুদের জন্য কিডস জোন,জিম কর্নার,মেশিন ম্যাসাজ জোন এবং নামাজের সুব্যবস্থা রাখা হয়েছে।একই কমপ্লেক্সে রয়েছে শাহ শের আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন,যেখানে সিএনজি, এলপিজি (অটোগ্যাস),অকটেন ও ডিজেল সরবরাহ করা হয়।পাশাপাশি রয়েছে অনন্যা মার্ট, আধুনিক জামে মসজিদ এবং ভ্রমণকারীদের প্রয়োজনীয় বিভিন্ন সেবা।ফলে এটি শুধু একটি রেস্টুরেন্ট নয়,বরং একটি পূর্ণাঙ্গ হাইওয়ে সার্ভিস কমপ্লেক্স হিসেবে গড়ে উঠেছে।

বিয়ে,জন্মদিন,করপোরেট সভা,সেমিনার এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত,সবুজে ঘেরা আধুনিক আয়োজনস্থল।প্রশস্ত পার্কিং,পরিচ্ছন্ন পরিবেশ এবং আন্তরিক সেবার মাধ্যমে ন্যাচার লাউঞ্জ দূরপাল্লার যাত্রীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য,শাহ শের আলী গ্রুপের যাত্রা শুরু হয় ২০০০ সালে ড্রেজিং ব্যবসার মাধ্যমে।পরবর্তীতে ২০০৭ সালে শাহ শের আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের নির্মাণকাজ শুরু হয় এবং ২০০৯ সালের ১৩ জানুয়ারি প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।দীর্ঘদিনের সুনাম,অভিজ্ঞতা ও উন্নত গ্রাহকসেবার ধারাবাহিকতায় এবার যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’।সংশ্লিষ্টদের প্রত্যাশা,ভবিষ্যতে এটি দেশের অন্যতম সেরা প্রকৃতিনির্ভর হাইওয়ে ফ্যামিলি ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১২:০৭
  • ৪:৪৩
  • ৬:৫৪
  • ৮:২০
  • ৫:১৬

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost