1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে জনশক্তি যুব উন্নয়ন সংস্থার স্থায়ী কার্যালয়ের উদ্বোধন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর ৪০ ফুট গভীর থেকে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার করলো ফায়ার সার্ভিসের ডুবুরি দল গণমানুষের আস্থার প্রতীক আতাউর রহমান হাওলাদার; রশুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পত্নীতলায় মাসব্যাপী গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শ্রীবরদীতে সরকারি খাল দখলমুক্তের দাবিতে পৌরবাসীর মানববন্ধন বর্ষ সেরা সাংবাদিক হলেন শাহীন উলিপুরে মাদক ব্যবসায়ীদেরকে ঘিরে সমালোচনার ঝড় মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৮ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও মূল্য তালিকা হালনাগাদ না রাখার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

অভিযানকালে মেসার্স এনাম এন্টারপ্রাইজে মেয়াদোত্তীর্ণ টমেটো সস বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ জিদানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স এমদাদ এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের চাল ও গো-খাদ্যের মূল্য তালিকায় দাম উল্লেখ না থাকা এবং মূল্য তালিকা হালনাগাদ না করার দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার ফয়সাল আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা খাদ্য নিয়ন্ত্রক লিটন কুমার দাস, খাদ্য পরিদর্শক মো: শামিম হোসেন এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি টিম সহযোগিতা করে।

অভিযান শেষে সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান,জনস্বার্থে ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০০
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৬
  • ১২:০৮
  • ৪:৪২
  • ৬:৪৫
  • ৮:০৫
  • ৫:২৭

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost