1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে জনশক্তি যুব উন্নয়ন সংস্থার স্থায়ী কার্যালয়ের উদ্বোধন | বাংলা মাটির নিউজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মুন্না  সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই শ্রীবরদী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের বিকাশে মুন্সীগঞ্জে ধলেশ্বরী কলতানের সঙ্গীত সন্ধ্যা রংপুর নগরীর বাহার কাছনায় ৯ বছরের এক শিশু ধর্ষণ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের আমির: মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে  ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে ভালুকায় সড়ক পাকাকরণের দাবি, চরম দুর্ভোগে হাজারো মানুষ ও শিক্ষার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন

মুন্সীগঞ্জে জনশক্তি যুব উন্নয়ন সংস্থার স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১০৯ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ জেলার অন্যতম সুপরিচিত সামাজিক সংগঠন জনশক্তি যুব উন্নয়ন সংস্থার স্থায়ী সাংগঠনিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টায় মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুন্সিরহাটের চর হাইদ্রাবাদ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয়টির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মোহাম্মদ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল।এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা,সমাজসেবক এবং সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনশক্তি যুব উন্নয়ন সংস্থার সভানেত্রী ফারজানা আক্তার এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খান জীবন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ফিতা কেটে নতুন কার্যালয়ের শুভ সূচনা করেন।এরপর কেক কাটা,দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।পরে অতিথিদের শুভেচ্ছা বক্তব্য,সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন এবং উপস্থিত অতিথিদের মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ নাসির উদ্দিন বলেন,
“যুবসমাজের উন্নয়নই দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি। যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।জনশক্তি যুব উন্নয়ন সংস্থার মতো সংগঠনগুলো সরকারের অংশীদার হয়ে কাজ করলে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে এই সংগঠনকে সম্পৃক্ত করার চেষ্টা করব। সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করছি।”

সভানেত্রী ফারজানা আক্তার বলেন,”আমরা কয়েক বছর ধরে যুবসমাজের উন্নয়ন,সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি।সেই ধারাবাহিকতায় জনশক্তি যুব উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে।বর্তমানে এটি যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন সরকারিভাবে অনুমোদিত একটি সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে।আমরা চাই ভবিষ্যতে যুবসমাজের দক্ষতা উন্নয়ন,কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নেতৃত্ব গঠনে আরও কার্যকর ভূমিকা রাখতে। এজন্য সরকারি বিভিন্ন প্রশিক্ষণ ও সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি।”

সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খান জীবন বলেন,নতুন এই স্থায়ী কার্যালয় সংগঠনের সকল কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে।এখান থেকেই ভবিষ্যতে যুব উন্নয়ন,স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম,সচেতনতামূলক কর্মসূচি এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ পরিচালনা করা হবে।

উল্লেখ্য,জনশক্তি যুব উন্নয়ন সংস্থা ২০২৫ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়।পরবর্তীতে এটি যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় সরকারিভাবে অনুমোদিত একটি সামাজিক ও যুব উন্নয়নমূলক সংগঠন হিসেবে স্বীকৃতি লাভ করে।প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি যুবসমাজের দক্ষতা উন্নয়ন,সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা,স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।সংগঠনের নেতৃবৃন্দ জানান,ভবিষ্যতেও সমাজের কল্যাণে এবং যুবসমাজকে দক্ষ,মানবিক ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে তারা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন অব্যাহত রাখবেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost