1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় প্রবাসী বিল্লাল হোসেন গুরুতর আহত | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান মুন্সীগঞ্জের গজারিয়ায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ধাক্কায় নিহত- ১ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় প্রবাসী বিল্লাল হোসেন গুরুতর আহত মুন্সীগঞ্জের সিরাজদিখানে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল রাজপথের সক্রিয় কর্মী থেকে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের কমিটি`তে সভাপতি পদে আলোচনায় তৈয়ব দর্শকদের উপচে পড়া ভিড়: আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ষষ্ঠ ম্যাচ সম্পন্ন লালমনিরহাটে শাশুড়িকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার জামাই! জামিন পেয়ে চাচি শাশুড়িকে কুপ্রস্তাব মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ এর শুভ উদ্বোধন মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় প্রবাসী বিল্লাল হোসেন গুরুতর আহত

  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসী বিল্লাল হোসেনকে (২৫) হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। ষহামলায় তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন।বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নের আবিরপাড়া ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।ওই সময় বিল্লাল হোসেন কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন।অভিযোগে বলা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে কয়েকটি অটোগাড়িতে করে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার পথরোধ করে হামলা চালায়।

হামলায় রামদা,চাপাতি,চাইনিজ কুড়াল,হকিস্টিক,টেটা-বল্লম ও লোহার রডসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ করা হয়েছে।এ সময় বিল্লালকে হত্যার উদ্দেশ্যে মাথা,কোমর, পিঠ,হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।হামলায় তার ডান হাতের একটি আঙুলের অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়,হামলার একপর্যায়ে বিল্লাল মাটিতে পড়ে গেলে কয়েকজন তাকে এলোপাতাড়ি মারধর করেন এবং বুকের ওপর পা দিয়ে আঘাত করেন।পরে তিনি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও হাতে থাকা একটি স্বর্ণের আংটি নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।এ সময় তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিল্লালের বন্ধু ইয়াছিন ও আশিকসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।পরে অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বিল্লালের পরিবারের পক্ষ থেকে পূর্ব বিরোধের কথা উল্লেখ করে ১৯ জনের নাম এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে দাবি করা হয়েছে,এর আগে স্থানীয় বিরোধ ও মামলা-মোকদ্দমাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০৫
  • ৪:৩৭
  • ৬:৩৩
  • ৭:৫০
  • ৫:৩৪

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost