
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী নির্বাচন,প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও সার্বিক বিষয় নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করা হয়।
রবিবার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সালাহউদ্দিন সালমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় সভায় কার্যকরী কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় প্রেসক্লাবের আগামী নির্বাচন সুষ্ঠু,সুন্দর ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা, ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা, সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য ইমতিয়াজ উদ্দিন বাবুল,আরিফ হোসেন হারিছ,সাংগঠনিক সম্পাদক আজাদ নাদবী,দপ্তর সম্পাদক আজিম হাওলাদার,সাহিত্যিক সাহিত্যিক ও সমাজকল্যাণ সম্পাদক সুলতানা আখতার সহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা বলেন,সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও ঐক্য অক্ষুণ্ন রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সংগঠনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।একই সঙ্গে প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে প্রেসক্লাবের আগামী দিনের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন কার্যকরী কমিটির সদস্যরা।