1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান মুন্সীগঞ্জের গজারিয়ায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ধাক্কায় নিহত- ১ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় প্রবাসী বিল্লাল হোসেন গুরুতর আহত মুন্সীগঞ্জের সিরাজদিখানে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ

  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪০ বার

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) মুন্সীগঞ্জ জেলা শাখার তথ্যের ভিত্তিতে একটি অবৈধ কারেন্ট জাল উৎপাদন কারখানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল,মনোফিলামেন্ট সুতা ও রিলসহ আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়।

রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে সোমবার (২৪ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিট পর্যন্ত পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সজীব (৩০),পিতা-সাজু-এর মালিকানাধীন কারখানা থেকে এসব অবৈধ মালামাল উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা।অভিযানকালে জব্দ করা কারেন্ট জাল,মনোফিলামেন্ট সুতা ও রিলসহ অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।জব্দকৃত মালামাল পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানানো হয়।

অভিযান শেষে পরিচালিত মোবাইল কোর্টে কারখানার মালিক সজীবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।একই সঙ্গে কারখানায় কর্মরত শামীম (২৩), আনোয়ার (৩০) ও রাসেল (২৮)-কে একদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।পরে অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারী কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, নিষিদ্ধ কারেন্ট জালের উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost