1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জের শ্রীনগরে হামলা ও কটূক্তির প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী:পরীক্ষিত নেতা আতাউর রহমান হাওলাদার

পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার

মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়):

“বাঁচলে পরিবেশ বাঁচবে দেশ, দুর্যোগ হবে নিরুদ্দেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশবাদী সামাজিক সংগঠন ‘পঞ্চগড় সবুজ আন্দোলন’-এর উদ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

​সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৪ নম্বর কামাত কাজলদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফায়েল প্রধান। তিনি তার বক্তব্যে পরিবেশ বিপর্যয় রোধে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৃক্ষরোপণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: রসুল বকস মানিক, সভাপতি, পঞ্চগড় সবুজ আন্দোলন মোঃ রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক, পঞ্চগড় সবুজ আন্দোলন ডাঃ আব্দুল হাই, দপ্তর সম্পাদক, পঞ্চগড় সবুজ আন্দোলন আদিলা জান্নাত স্নেহা, কার্যকরী সদস্য, পঞ্চগড় সবুজ আন্দোলন গলেহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা বর্তমান বিশ্বে চলমান জলবায়ু পরিবর্তনের সংকট তুলে ধরে তা থেকে উত্তরণে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান। এছাড়া সামাজিক বনায়ন, বৃক্ষরোপণ এবং প্লাস্টিক, বায়ু ও শব্দ দূষণ রোধে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost