1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মানিকগঞ্জে শিবালয়ে সেলফি পরিবহন বয়কটের দাবিতে মহাসড়কে মানববন্ধন,বিক্ষোভ র‌্যালি | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা অপরাধ দমন ও মাদক উদ্ধারে মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আলাউদ্দিন মানিকগঞ্জে শিবালয়ে সেলফি পরিবহন বয়কটের দাবিতে মহাসড়কে মানববন্ধন,বিক্ষোভ র‌্যালি মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি গরুর খামার ও খড়ের গাদায় আগুন এনসিপির প্রস্তাবকে গুরুত্ব দিয়ে গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলায় বিভিন্ন উদ্যোগ মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে পদ্মা নদীভাঙন রোধে জিও ব্যাগ ড্যাম্পিং কার্যক্রমের উদ্বোধন মুন্সীগঞ্জের গজারিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার, ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন দালালমুক্ত বিএনপি গড়ার প্রত্যয়ে বালুচর ইউনিয়ন বিএনপির কক্সবাজার সমুদ্র ভ্রমণ উলিপুরে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ

মানিকগঞ্জে শিবালয়ে সেলফি পরিবহন বয়কটের দাবিতে মহাসড়কে মানববন্ধন,বিক্ষোভ র‌্যালি

  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার

মাহাবুব আলম তুষার,মানিকগঞ্জ প্রতিনিধি 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের কথিত দৌরাত্ম্য, বেপরোয়া গতি ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে এবং অনির্দিষ্টকালের জন্য সেলফি পরিবহন বয়কটের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরংগাইল বাসস্টেশন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে নেতৃত্ব দেন সাবেক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃতুহিন খন্দকার তুহিন। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি পীযুষ ফাইটার, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মির্জা আব্বাস, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃচঞ্চল মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিব মিয়া, বালিয়াখোড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সদস্য মোঃআরিফ মিয়া এবং বালিয়াখোড়া ইউনিয়ন সাবেক কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মান্নান ভূঁইয়াসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সেলফি পরিবহনের কিছু যানবাহনের বেপরোয়া গতি, সড়কে অনিয়ম ও যাত্রীসেবার বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং এসব অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং সেলফি পরিবহনের কথিত নৈরাজ্য ও বেপরোয়া গতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সেলফি পরিবহন বয়কটের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

পরে বরংগাইল বাসস্টেশন থেকে একটি বিক্ষোভ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়।

কর্মসূচিতে শিবালয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার সদস্য এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এদিকে, সেলফি পরিবহনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও দাবিগুলো তুলে ধরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখে উত্থাপিত অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান স্মারকলিপি প্রদানকারীরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৯
  • ১১:৫৮
  • ৪:২১
  • ৬:০৯
  • ৭:২৩
  • ৫:৪৩

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost