1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
উলিপুরে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ | বাংলা মাটির নিউজ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ মুন্সীগঞ্জের গজারিয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ,স্বামী পলাতক মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত মুন্সীগঞ্জের সিরাজদিখানে মিথ্যা তথ্য প্রচার ও চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের দুর্ঘটনা,আহত চালক উদ্ধার মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে কারেন্ট জাল কারখানায় অভিযান: ৪২ হাজার রিল সুতা ও ৫ হাজার বর্গমিটার জাল জব্দ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩ শত পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ

উলিপুরে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার

মোঃ মাইনুল ইসলাম,জেলা প্রতিনিধি কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থী, দুস্থ, অসহায়, অসচ্ছল ও গৃহহীন মানুষের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার নির্বাচিত ২০ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে, মোট ২ লাখ টাকার এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ।

এ সময় উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আত্বাব উদ্দিন, কুড়িগ্রাম জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রনেতা ও জিএস ফিরোজ কবির কাজলসহ উলিপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানটির আয়োজন করে উলিপুর উপজেলা সমাজসেবা কার্যালয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা।

আয়োজক সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন অসচ্ছল, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় উলিপুর উপজেলার নির্বাচিত ২০ জন উপকারভোগীর মাঝে এ অনুদানের চেক বিতরণ করা হয়।

চেক হাতে পেয়ে উপকারভোগীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা এ সহায়তার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সন্তোষ জানান।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। এ ধরনের আর্থিক সহায়তা অসচ্ছল পরিবারগুলোর সাময়িক আর্থিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost