1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে কারেন্ট জাল কারখানায় অভিযান: ৪২ হাজার রিল সুতা ও ৫ হাজার বর্গমিটার জাল জব্দ | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের দুর্ঘটনা,আহত চালক উদ্ধার মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে কারেন্ট জাল কারখানায় অভিযান: ৪২ হাজার রিল সুতা ও ৫ হাজার বর্গমিটার জাল জব্দ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩ শত পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে কারেন্ট জাল কারখানায় অভিযান: ৪২ হাজার রিল সুতা ও ৫ হাজার বর্গমিটার জাল জব্দ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার (ফিরিঙ্গি বাজার) এলাকায় অবৈধ কারেন্ট জাল উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মনোফিলামেন্ট সুতা ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় কারখানায় কর্মরত সেন্টু নামে এক কর্মচারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত দীর্ঘ সাড়ে ৮ ঘণ্টার অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দয়াল বাজার (ফিরিঙ্গি বাজার) এলাকার ওই কারেন্ট জাল উৎপাদন কারখানায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে কারখানা থেকে মনোফিলামেন্ট সুতা-সহ আনুমানিক ৪২ হাজার রিল এবং প্রায় ৫ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ মালামাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।

অভিযানে সহযোগিতা করে মুক্তারপুর নৌপুলিশ ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আঃ মাবুদ-সহ ফাঁড়ির অন্যান্য পুলিশ সদস্য, মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী এবং সদর থানা পুলিশের একজন উপ-পরিদর্শকসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য অভিযানে অংশ নেন।

মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নিষিদ্ধ এ জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে মৎস্যসম্পদের ওপর বিরূপ প্রভাব পড়ে।মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন,মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়,কারেন্ট জালসহ অন্যান্য ক্ষতিকর জালের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করাও জরুরি।
তিনি আরও বলেন,অবৈধ ও ক্ষতিকর জালের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়ন আরও কার্যকরভাবে সম্ভব হবে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা উপস্থিত জনসাধারণকে অবৈধ কারেন্ট জাল উৎপাদন ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান,মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল উৎপাদন,বিপণন ও ব্যবহারের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost