1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে বিকট হর্নে অতিষ্ঠ পথচারী ও বাসিন্দারা কাচারিঘাট,মুক্তারপুর ও সিপাহীপাড়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা দাবি | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে বিকট হর্নে অতিষ্ঠ পথচারী ও বাসিন্দারা কাচারিঘাট,মুক্তারপুর ও সিপাহীপাড়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা দাবি মুন্সীগঞ্জের সিরাজদিখানে সত্যের শক্তি, জনতার আস্থা—হাজী আওলাদ হোসেন চেয়ারম্যান মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির দায়ে ঢাকা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীতে নিখোঁজ শিশু রাফির মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের গজারিয়ায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুর্গাপূজা ঘিরে পুলিশের কিউআরটি টিমের মহড়া মুন্সীগঞ্জের সিরাজদিখানে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের ১২৮৪ তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে বিকট হর্নে অতিষ্ঠ পথচারী ও বাসিন্দারা কাচারিঘাট,মুক্তারপুর ও সিপাহীপাড়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা দাবি

  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহনের স্টেশনে শব্দদূষণ চরম আকার ধারণ করেছে। বাস,ট্রাক,অটোরিকশা ও মিশুকের বিকট হর্নে অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী,যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।বিশেষ করে মুন্সীগঞ্জ পৌরসভার কাচারিঘাট,মুক্তারপুর সেতুসংলগ্ন এলাকা ও সিপাহীপাড়া মোড়ে শব্দদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,এসব এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। যানজটের সময় অনেক চালক অপ্রয়োজনে বারবার হর্ন বাজান।এতে আশপাশের দোকানি, পথচারী,যাত্রী ও বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বিশেষ করে শিশু,বয়স্ক ব্যক্তি,অসুস্থ মানুষ ও শিক্ষার্থীদের জন্য এ পরিস্থিতি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

মুক্তারপুর সেতুসংলগ্ন সড়ক ও সিপাহীপাড়া মোড় গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হওয়ায় এসব এলাকায় যানবাহনের চাপ সব সময়ই থাকে।এর সঙ্গে অতিরিক্ত হর্নের শব্দ যুক্ত হয়ে পরিবেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করছে।দীর্ঘ সময় উচ্চ শব্দের মধ্যে অবস্থান করায় শ্রবণশক্তির ক্ষতি,মানসিক চাপ ও ঘুমের ব্যাঘাতসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ জারি করেছে।কিন্তু আইন ও বিধিমালা থাকা সত্ত্বেও মুন্সীগঞ্জ সদর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহনের স্টেশনগুলোতে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের অভিযোগ,অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধে নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের ঘাটতি রয়েছে।এ অবস্থায় কাচারিঘাট,মুক্তারপুর সেতু ও সিপাহীপাড়া এলাকায় শব্দদূষণের উৎস চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা, নিষিদ্ধ হর্নের ব্যবহার বন্ধ এবং চালকদের মধ্যে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: মিজানুর রহমান বলেন,“বিষয়টি আমরা দেখে ব্যবস্থা নেব।
ভুক্তভোগী এলাকাবাসীর প্রত্যাশা,জনস্বার্থে সংশ্লিষ্ট প্রশাসন, ট্রাফিক পুলিশ ও পরিবেশ অধিদপ্তর দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।এতে গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকাগুলোতে শব্দদূষণ কমবে এবং সাধারণ মানুষের স্বস্তি ফিরবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost