1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তার পাশের চারটি মেহগনি গাছ কাটার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে | বাংলা মাটির নিউজ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
শ্রীনগরে সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তার পাশের চারটি মেহগনি গাছ কাটার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত-৩, আহত-১৬ মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে ককটেল-গুলি নিয়ে সংঘর্ষ: মিল্টন-শ্যুটার মুন্নাসহ গ্রেপ্তার-৩ মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামী যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার মুন্সীগঞ্জের সিরাজদিখানে জনদুর্ভোগ লাঘব ও উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় মো: এম হায়দার আলী মুন্সীগঞ্জের চরাঞ্চলে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র,গুলি ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি রংপুরে ব্যাক্তিগত ঝগড়া নিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জের বালুরঘাটে চাপাতি দিয়ে কুপিয়ে যুবদল নেতাকে হত্যা মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি টিনের বসতঘরে আগুন,ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তার পাশের চারটি মেহগনি গাছ কাটার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারি রাস্তার পাশ থেকে চারটি মেহগনি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা প্রবাল ভূইয়ার বিরুদ্ধে। উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলি এলাকায় ইছাপুরা চৌরাস্তা থেকে জৈনসার ইউনিয়ন পরিষদে যাতায়াতের সড়কের পাশে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ,মোয়াজ্জেম ভূইয়ার ছেলে প্রবাল ভূইয়া সড়কের পাশের চারটি মেহগনি গাছ কেটে বিক্রি করেছেন। এ সময় দলীয় প্রভাব খাটিয়ে গাছগুলো কাটা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানা গেছে।

তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন প্রবাল ভূইয়া। তাঁর দাবি, গাছগুলো সরকারি নয়; এগুলো তাঁদের ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গাছ।রাস্তার জায়গা গাছগুলোর পূর্ব পাশে অবস্থিত বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা বন বিভাগের কর্মকর্তা হুমায়ুন কবির বলেন,বিষয়টি আপনার মাধ্যমে অবগত হলাম। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে গাছগুলোর মালিকানা ও সড়কের সীমানা নির্ধারণ করে বিষয়টি তদন্তের দাবি উঠেছে। গাছগুলো সরকারি সম্পত্তির অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং ব্যক্তিমালিকানাধীন হলে সে বিষয়ে যথাযথ যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost