1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নিজের নাম থেকে স্বামীর চিহ্ন মুছে ফেলেছেন মাহি | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁর ‘তাল বেলাল’-এর উদ্যোগে দেবীগঞ্জে ২২০০ তালবীজ ও ফুলের চারা আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক

নিজের নাম থেকে স্বামীর চিহ্ন মুছে ফেলেছেন মাহি

  • আপডেট টাইম : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১০ বার

রাজু মিয়া বিশেষ প্রতিনিধিঃ

চলতি মাসেই নিজের সংসার ভাঙনের খবর দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী রাকিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি।

যদিও বিচ্ছেদের ঘোষণার আগেই আলাদা থাকতে শুরু করেছেন এই দম্পতি। এমনকি নিজের নাম থেকে স্বামীর ‘চিহ্ন’ মুছে ফেলেছেন মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমেই দেখা মিলল অভিনেত্রীর নামের সেই পরিবর্তন।

মাহি যখন চলচ্চিত্রে পা রাখেন তখন তার নাম ছিল শারমীন নিপা। সেখান থেকে হন মাহিয়া মাহি। এরপর ২০২১ সালে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ের পর নামের সঙ্গে ‘সরকার’ যোগ করেন তিনি।

কিন্তু সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর নাম থেকে ‘সরকার’ মুছে ফেলেছেন মাহি। যার ফলে নাম থেকে স্বামীর পদবী মুছে দিয়ে আবারও মাহিয়া মাহি পরিচয়েই ফিরলেন এই অভিনেত্রী।

এদিকে মঙ্গলবার দিবাগত রাতে এক ভিডিওবার্তায় রাকিবকে নিজের জীবনের অতীত বলে মন্তব্য করেন মাহি। সেখানে তিনি বলেন, ‘রাকিব আমার সাবেক স্বামী ছিলেন, আমার ভালোবাসার মানুষ ছিলেন। আমি তাকে ভালোবাসছি। অল্প না, অনেক ভালোবাসছি। যার কারণে আমি সিনেমা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। কেন গিয়েছি, কারণ তিনি তা পছন্দ করতেন না। সে আমাকে কখনো বলে নাই যে তুমি সিনেমা করতে পারবে না। আমার মনে হয়েছে যে ওরে এটা (সিনেমা) পছন্দ না। আমি এজন্য সিনেমা থেকে সরে গিয়েছিলাম।’

রাকিবকে এখনও সম্মান করেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘রাকিব ফেসবুকে কি লিখলো, কি লিখলো না সেটা আমার কিছু না, আমি ‘ডন্ট কেয়ার’। আমার পেটের মধ্যে বোমা মারলেও, আমার মাথায় পিস্তল ধরলেও আমি রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না। আমি তাকে সম্মান করি এবং এটা মৃত্যু পর্যন্ত থাকবে। ওর কি কোনো নেগেটিভ সাইট নাই? দুইটা মানুষ প্রেম করার সময় বোঝা যায় না কার কি প্রবলেম। বিয়ের হলে বোঝা যায় কার কি প্রবলেম।’

উল্লেখ্য, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রাকিবের দ্বিতীয় বিয়ে ছিল। এর আগেও ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন তিনি। কয়েক বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। এরপরই রাকিব সরকারের গলায় মালা দেন অভিনেত্রী। তাদের বিয়ের এক বছরের মাথায় জন্ম নেয় এক পুত্র সন্তানের। যার নাম ফারিশ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost