1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
পীরগাছায় সেপটি ট্যাংক খুড়তে গিয়ে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু: আহত-২ | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ঋতুভিত্তিক সাহিত্য বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় কাটখইর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শ্রীনগরে সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তার পাশের চারটি মেহগনি গাছ কাটার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত-৩, আহত-১৬ মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে ককটেল-গুলি নিয়ে সংঘর্ষ: মিল্টন-শ্যুটার মুন্নাসহ গ্রেপ্তার-৩ মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামী যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার মুন্সীগঞ্জের সিরাজদিখানে জনদুর্ভোগ লাঘব ও উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় মো: এম হায়দার আলী মুন্সীগঞ্জের চরাঞ্চলে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র,গুলি ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি

পীরগাছায় সেপটি ট্যাংক খুড়তে গিয়ে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু: আহত-২

  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৩১৪ বার
পীরগাছায় সেপটি ট্যাংক খুড়তে গিয়ে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু: আহত-২

রিয়াজুল হক সাগর, রংপুর : রংপুরের পীরগাছায় টয়লেটের সেপটিক ট্যাংক স্থাপনের জন্য গর্ত খুড়তে গিয়ে মাটি চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ২ শ্রমিক আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দেড় ঘন্টা পর ১৫ ফুট মাটির নিচ থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

গতকাল রোববার বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট মাস্টারপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার তাম্বুলপুর কানিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার পাওটানাহাট মাস্টারপাড়ায় সাইয়েদুল ইসলামের নির্মানাধীন বাড়িতে ওই তিন শ্রমিক মাটির গভীরে টয়লেটের রিং স্লাব বসানোর জন্য গর্ত খুড়ছিলেন। দুপুর ২টার দিকে আকষ্মিক মাটি ধসে চাপা পড়েন তারা। এসময় এলাকাবাসী উপরে থাকা দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে রংপুর ও পীরগাছা ফায়ার সার্ভিসের দুইটি টিম দেড় ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে ১৫ ফুট মাটির নিচ থেকে সাইফুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এসময় পীরগাছা থানা পুলিশ তাদের সহায়তা করেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের উপ—পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাই। প্রায় দেড় ঘন্টা ধরে চলা এ উদ্ধার অভিযানে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং অপর আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost