1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
পেট্রোল ও অকটেল এর দাম বেশি কমবে | বাংলা মাটির নিউজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ ও ডিলারকে অবরুদ্ধ মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মুন্না  সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই শ্রীবরদী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের বিকাশে মুন্সীগঞ্জে ধলেশ্বরী কলতানের সঙ্গীত সন্ধ্যা রংপুর নগরীর বাহার কাছনায় ৯ বছরের এক শিশু ধর্ষণ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের আমির: মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে  ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে

পেট্রোল ও অকটেল এর দাম বেশি কমবে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৭৭ বার
পেট্রোল ও অকটেল এর দাম বেশি কমবে
পেট্রোল ও অকটেল এর দাম বেশি কমবে

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। প্রতি মাসেই নতুন দাম ঘোষণা করা হবে। চলতি মার্চের জন্য নির্ধারিত দামের প্রজ্ঞাপন জারি হতে পারে। এতে ডিজেলের দাম কমতে পারে লিটারে ৪ টাকা। তবে অকটেন ও পেট্রলের দাম লিটারে ১৫ টাকা কমানো হতে পারে।

জ্বালানি বিভাগ সূত্র বলছে, বর্তমানে ডিজেল বিক্রি করে তেমন কোনো লাভ হচ্ছে না বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। তবু কিছুটা ছাড় দেওয়ার চিন্তা করা হচ্ছে।

মূল্য নির্ধারণের নতুন সূত্র অনুসারে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা হতে পারে, যা বর্তমানে ১০৯ টাকা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হবে।

অকটেনের নতুন দাম হতে পারে লিটারপ্রতি ১১৫ টাকা, যা এখন ১৩০ টাকা দরে বিক্রি করা হয়। পেট্রল বিক্রি করা হতে পারে লিটারপ্রতি ১১১ টাকায়। এখনকার দর ১২৫ টাকা।

অবশ্য বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ফলে কার্যত যদি ডিজেলের দাম না-ও কমে, তবু কমবে অকটেন ও পেট্রলের দাম। কারণ, জ্বালানি বিভাগ নতুন মূল্য সমন্বয় প্রক্রিয়ায় ঠিক করেছে যে ডিজেলের চেয়ে অকটেনের দাম লিটারপ্রতি ১০ টাকা বেশি থাকবে। আর অকটেনের চেয়ে ৪ টাকা কম হবে পেট্রলের দাম। ফলে ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও অকটেনের দাম লিটারে ১১ টাকা ও পেট্রলের দাম ১০ টাকা কমার কথা।

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণের প্রস্তাব অনুমোদনের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পাঠানো হয়েছে। এটি অনুমোদন হয়ে এলে নতুন দামের প্রজ্ঞাপন জারি করা হবে।

জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে গত ২৯ ফেব্রুয়ারি। এতে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহৃত হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রলের দাম বেশি রাখা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost