1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
দিনাজপুর রংপুর আঞ্চলিক স্কিলস ও ইনোভেশন কম্পিটিশন উদ্বোধন করলেন সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর ‘তাল বেলাল’-এর উদ্যোগে দেবীগঞ্জে ২২০০ তালবীজ ও ফুলের চারা আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক

দিনাজপুর রংপুর আঞ্চলিক স্কিলস ও ইনোভেশন কম্পিটিশন উদ্বোধন করলেন সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩৪৮ বার
দিনাজপুর রংপুর আঞ্চলিক স্কিলস ও ইনোভেশন কম্পিটিশন উদ্বোধন করলেন সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ বলেছেন, সাধারণ শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি গ্রহণের দুই বছরের মধ্যে চাকুরি প্রাপ্তির হার প্রায় ২০ শতাংশ, অন্যদিকে কারিগরি শিক্ষায় চাকুরি প্রাপ্তির হার ৭০ শতাংশ। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে দেশের কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশাল জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও জীবনভিত্তিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। দক্ষতা বৃদ্ধির অন্যতম হাতিয়ার কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা।

১৬ মার্চ শনিবার দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন অ্যাকসেলারেটিং অ্যানড স্ট্রেনদেনিং স্কিলস অর ইকনোমিক ট্রান্সফরমেশন এর আয়োজনে স্কিলস কম্পিটিশন কারিগরি শিক্ষার জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রচারণাসহ শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শিক্ষা বিকাশের লক্ষ্যে রংপুর অঞ্চলের আঞ্চলিক স্কিলস ও ইনোভেশন প্রতিযোগিতার ফেস্টুন ও কবুতুর উড়িয়ে উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনব্যাপী আয়োজিত এই উদ্ভাবনী প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের ১৩টি কারিগরি প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নির্বাচিত সর্বমোট ৩৭টি প্রকল্প প্রদর্শিত হয়। মূল্যায়ন কার্যক্রমের পর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহনে সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে প্রায় ১০০০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।

এসময় অংশগ্রহনকারীরা বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানারের মাধ্যমে কারিগরি শিক্ষার প্রচার ও প্রসারে বিভিন্ন স্লোগান দেয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ফাতেমা জাহান, অতিরিক্ত প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রহিম এবং দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক মোঃ আজিজ তাহের খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাসেট প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost