1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ত্রিশালে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান মুন্সীগঞ্জের গজারিয়ায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ধাক্কায় নিহত- ১ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় প্রবাসী বিল্লাল হোসেন গুরুতর আহত

ত্রিশালে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৬৬ বার

মোঃ রাজু মিয়া বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গেলে  তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করে এক আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ত্রিশাল উপজেলার ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় গত রোববার (১৭ মার্চ) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেনঃ ত্রিশাল থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক ইসমাইল হোসেন (৩০), গোলাম রসুল (৩৫) ও রাকিব (৩৯) ত্রিশাল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ চাঁদ মিয়া জানান, এক মারামারি মামলার বেদেনা আক্তার নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় যান ত্রিশাল থানায় কর্মরত তিন পুলিশ কর্মকর্তা।

বেদেনাকে বাড়িতে পেয়ে গ্রেফতার করতে চাইলে তার ছেলে নাইম ও হারুন তিন পুলিশ কর্মকর্তাকে এলোপাথাড়ি কুপিয়ে তাদের মাকে ছিনিয়ে নিয়ে যায়। ইন্সপেক্টর তদন্ত চাঁদ মিয়া আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে ওই সময়ের মাঝে আসামি বেদেনাসহ অন্যরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এএসআই রাকিবের পেটে কোপের আঘাত রয়েছে।

এসআই ইসমাইলের পিঠে কোপানোর আঘাত ও এএসআই গোলাম রসুলের কনুইয়ের ওপরে আঘাত রয়েছে। প্রথমে ব্লিডিং তো কোনো মতেই বন্ধ হচ্ছিল না। এখন ব্লিডিং বন্ধ হয়েছে। তাদের বেডে পাঠানো হয়েছে। তবে বর্তমানে তিনজনই আশঙ্কামুক্ত আছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost