1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
‘আইজ যে চাউল কিনমো, সেই টাকাও নাই’ শ্রমের হাট রংপুর | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

‘আইজ যে চাউল কিনমো, সেই টাকাও নাই’ শ্রমের হাট রংপুর

  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৮ বার
‘আইজ যে চাউল কিনমো, সেই টাকাও নাই’ শ্রমের হাট রংপুর

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ আগের মতো আইসামাত্র কাজ পাওয়া যায় না। বালু-ইট সরানোর কাজ চুক্তিভিত্তিক করলেও শহরোত বাসাবাড়ির কাজ কমি গেইছে। আগোত ৬০০ টাকা আয় হইলেও এলা ৪০০ টাকাতেও কাজ জোটে না।

আশ্বিন মাসের শুরু থেকেই কাজের সংকট। গ্রামের খেতে কাজ থাকে না। ১০ কিলোমিটার সাইকেল চালিয়ে প্রতিদিন রংপুর শহরে আসেন নয়া মিয়া। এক দিন কাজ জোটে তো দুই দিন বেকার থাকতে হয়। তবে কাজের আশায় ডালি–কোদাল নিয়ে প্রতিদিনই তিনি অপেক্ষায় থাকেন। দিনমজুরির কাজ করে কোনোরকমে সংসার চলে তাঁর। নয়া মিয়ার বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার ধামুর এলাকায়। সেখান থেকে ১০ কিলোমিটার দূরে রংপুর নগরের ধাপ শিমুলবাগ এলাকায় শ্রমের হাটে আসেন তিনি। তাঁর মতো অনেকেই এখানে কাজের খোঁজে আসেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে সংসার নয়া মিয়ার (৪৫)। আজ মঙ্গলবার সকালে নগরের ধাপ শিমুলবাগ এলাকায় কথা হয় নয়া মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘এই সময়টা গ্রামোত কাজকাম থাকে না। তাই শহরোত ছোটে মানুষ। প্রতিদিন কাম পাওয়া যায় না। বাসাবাড়ির বিল্ডিংয়ের কাজ আগের থাকি অনেক কম। হামারগুলার দামও (মজুরি) কমি গেইছে।’
দিনমজুর এনামুল হকের বাড়ি গঙ্গাচড়ার আদর্শপাড়ায়। দিনমজুরি করে তিনি সংসার চালান। দুই সন্তানের মধ্যে মেয়ের বিয়ে হয়েছে। ছেলে এসএসসি পরীক্ষার্থী। এনামুলও প্রতিদিন ধাপ শিমুলবাগ শ্রমের হাটে আসেন কাজের সন্ধানে। তিনি বলেন, ‘গত সাত দিনে মাত্র দুই দিন কাজ জুটছে। এই দুই দিনের টাকা দিয়ে কোনোরকমে কষ্ট করিয়া চলছি। আইজ যে চাউল কিনমো, সেই টাকাও নাই।’

গঙ্গাচড়ার বিস্তীর্ণ এলাকা তিস্তা নদীর ভাঙনের কবলে। ফসলি জমি ও বসতবাড়ি বিলীন হয়ে অনেক কৃষক নিঃস্ব হয়ে পড়েছেন। ১০–১২ কিলেমিটার সাইকেল চালিয়ে তাঁরা রংপুর শহরে কাজের খোঁজে আসেন। গঙ্গাচড়া উপজেলার বোল্লারপাড় এলাকা থেকে প্রায় ১২ কিলোমিটার সাইকেল চালিয়ে কাজের সন্ধানে এসেছেন তৈয়ব আলী। তিনি বলেন, ‘গতকাল (সোমবার) কাজ না পায়া ফিরি গেছি। জমানো তহবিলোত (টাকা) হাত দেওয়া লাগছে। এমন করিয়া যদি কাজ না জোটে, তাইলে হামারগুলার খুব কষ্ট হইবে।’

রংপুর নগরে ধাপ শিমুলবাগ ছাড়া আরও দুটি শ্রমের হাট রয়েছে—বেতপট্টি ও কেরানীপাড়া। আজ সকালে দেখা যায়, দিনমজুরেরা বসে আছেন কাজের সন্ধানে। কেরানীপাড়া চারমাথা মোড়ে দিনমজুরের ভিড়। ডালি নিয়ে বসে আছেন প্রায় ৩০ জন। তাঁদের একজন শফিক মিয়া বলেন, ‘আগের মতো আইসামাত্র কাজ পাওয়া যায় না। বালু-ইট সরানোর কাজ চুক্তিভিত্তিক করলেও শহরোত বাসাবাড়ির কাজ কমি গেইছে। আগোত ৬০০ টাকা আয় হইলেও এলা ৪০০ টাকাতেও কাজ জোটে না।’
শহরের বেতপট্টি এলাকায় আরেকটি শ্রমের হাটেও দিনমজুরদের কাজের অপেক্ষা করে বসে থাকতে দেখা যায়। সকাল আটটার দিকে এই শ্রমের হাটে ২৫ জনের বেশি দিনমজুর বসে আছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost