1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
শ্রীপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কম দেওয়ার অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি ডিলারের | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা হলে পরিস্থিতি হবে ভয়াবহ: মুন্সীগঞ্জ জেলা আমির নিখাঁজ ২৪ ঘণ্টা পর ভুট্টাক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী ছামিমতার সন্ধান চায় পরিবার মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনায় যাত্রী নিহত,আহত- ৫ মুন্সীগঞ্জের গজারিয়ায় ২০টির বেশি মামলার আসামী ‘মাদক সম্রাট’ ইয়াসিন গ্রেপ্তার উলিপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর,থানায় অভিযোগ সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সামিনা পারভিন পলি উলিপুরে ট্রাক্টর ও অটো মুখোমুখি সংঘর্ষে নিহত -১,আহত-৪ তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুইজন কে গ্রেপ্তার করেছে ডিবি

শ্রীপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কম দেওয়ার অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি ডিলারের

  • আপডেট টাইম : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৪৯ বার
শ্রীপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কম দেওয়ার অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি ডিলারের

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় চাল কম দেওয়ার অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মনিরুল ইসলাম মন্নু। সেই সাথে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি উপজেলার চন্ডিখালী বাজারস্থ খাদ্য বান্ধব কর্মসূচির চালের দোকানঘরে সাংবাদিকদের তিনি এ বিষয়ে বিবৃতি দেন।

এ সময় তিনি তার বক্তব্যে জানান, আমি ২০১৬ সাল থেকে সুনামের সাথে খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজি করে চাল ৩৭৩ জন কার্ডধারীর মধ্যে বিতরণ করে আসছি। যিনি আমার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি আমার কার্ড হোল্ডার না এবং আমার পরিচিত ও কেউ না৷ এবং ওই বাজারটা ও চন্ডিখালী বাজার না৷ সরকারি চাল, আমি প্রত্যেক কার্ডধারীকে ৩০ কেজি করে দিতে বাধ্য। আমি কোনদিনও এক ছটাক চাল কাউকে কম দেইনি। মানুষ টাকা দিয়ে চাল নিবে। যা পাবে তাই দেওয়া হবে। যেহেতু আমি সরকারের নিয়মিত ডিলার এবং নিবন্ধিত ডিলার আমি কারো চাল কম দেয় নাই। উপজেলা খাদ্য কর্মকর্তা মহোদয়ের উপস্থিতেও চাল দেওয়া হয়েছে। আমার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি স্বার্থান্বেষী মহল পয়তারা চালাচ্ছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও দেওয়া হয়েছে আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ঘটনার সত্যতা জানতে এ সময় চাল নিতে আসা খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডধারী সোয়াশতডাঙ্গা গ্রামের মোজাম্মেল আলী খান ও একই গ্রামের জিয়াউর রহমান নামে দুই ব্যক্তির সাথে কথা হলে তারা জানান, আমরা ৩০ কেজি চাল পেয়েছি। ২০১৬ সাল থেকে এ ডিলার থেকে চাল নিয়ে আসছি। কোন সময়ই ৩০ কেজির কম চাল পায়নি। বরং সঠিক মাপই পেয়েছি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৫

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost