1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
তানোরে সরকারি জলাশয় বন্ধ করে ব্রীজের মুখ ঘিরে দোকানঘর নির্মাণ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউটসের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত মানিকগঞ্জে সাবেক যুবলীগ আহ্বায়কের বাড়িতে হামলা-ভাঙচুর-দুর্বৃত্তরা পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ ও ডিলারকে অবরুদ্ধ মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মুন্না  সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই শ্রীবরদী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ

তানোরে সরকারি জলাশয় বন্ধ করে ব্রীজের মুখ ঘিরে দোকানঘর নির্মাণ

  • আপডেট টাইম : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০৭ বার
তানোরে সরকারি জলাশয় বন্ধ করে ব্রীজের মুখ ঘিরে দোকানঘর নির্মাণ
তানোরে সরকারি জলাশয় বন্ধ করে ব্রীজের মুখ ঘিরে দোকানঘর নির্মাণ

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে সরকারি জলাশয় বন্ধ করে ব্রীজের মুখ ঘিরে জোরপূর্বক দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে করে প্রশাসনের অনুমতি ছাড়াই জোরপূর্বক দোকানঘর নির্মাণ করায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

জানা গেছে, তানোর পৌর সদর কুঠিপাড়া গ্রামের আলম আলী প্রশাসনের অনুমতি ছাড়াই জোরপূর্বক এ দোকানঘর নির্মাণ করছেন। অন্যদিকে ব্রীজের মুখ ঘিরে জলাশয় বন্ধ করে এ দোকানঘর নির্মাণ করায় এলাকার ৫ থেকে ৬টি গ্রামের পানি নিষ্কাসন চরম হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ,দ্রুত এই দোকান ঘর বন্ধ করা না হলে আগামী বর্ষার পানি নিষ্কাসনের জন্য কোন জায়গা থাকবেনা। ফলে পানি বন্দী হয়ে পড়বে কয়েক গ্রামের হাজারো মানুষ। তাই দোকানঘর টি বন্ধ করা একান্ত প্রয়োজন। তানোর হঠাটপাড়া গ্রামের বিপ্লব, গোল্লাপাড়া গ্রামের এমদাদুল হক বলেন, প্রায় শতবছর ধরে এই ব্রীজের মুখ দিয়ে ৫/৬ টি গ্রামের পানি নিষ্কাসন করা হয়।

কিন্তু যেভাবে দলীয় প্রভাব বিস্তার করে জলাশয় বন্ধ করে দোকান ঘর করা হচ্ছে, তাতে কঠিন বিপদের মধ্যে পড়তে হবে কয়েক গ্রামের হাজারো মানুষকে। দোকান ঘর বন্ধে গ্রামবাসী একাধিক বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে অভিযোগ দিলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। যার জন্য এরা দলীয় লোক হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা কেউ। দোকান ঘর নির্মাণের বিষয়ে আলমের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

এবিষয়ে তানোর সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আবিদা সিফাত বলেন, জলাশয় বন্ধ করে সরকারি জায়গার উপরে দোকান ঘর নির্মাণের কোন সুযোগ নেই, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost