1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মানিকগঞ্জে সাবেক যুবলীগ আহ্বায়কের বাড়িতে হামলা-ভাঙচুর-দুর্বৃত্তরা | বাংলা মাটির নিউজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউটসের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত মানিকগঞ্জে সাবেক যুবলীগ আহ্বায়কের বাড়িতে হামলা-ভাঙচুর-দুর্বৃত্তরা পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ ও ডিলারকে অবরুদ্ধ মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মুন্না  সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই শ্রীবরদী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের বিকাশে মুন্সীগঞ্জে ধলেশ্বরী কলতানের সঙ্গীত সন্ধ্যা

মানিকগঞ্জে সাবেক যুবলীগ আহ্বায়কের বাড়িতে হামলা-ভাঙচুর-দুর্বৃত্তরা

  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার

নিজেস্ব প্রতিবেদন :

মানিকগঞ্জ সদর পৌরসভার দাশুড়া এলাকায় সাবেক যুবলীগ আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজার বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার বিকেলে সংঘটিত এই ঘটনার পর পরিবারের সদস্যদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রোববার বিকেল পাঁচটার দিকে ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে করে মুখোশ ও হেলমেট পরা একদল দুর্বৃত্ত আব্দুর রাজ্জাক রাজার বাসভবনে আসে। দুর্বৃত্তরা আকস্মিকভাবে বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি জানালার কাচ ভাঙচুর করে। এ সময় তারা বাড়িতে থাকা স্বজনদের নানাভাবে ভয়ভীতি দেখায়। স্থানীয় এক ব্যক্তি ভাঙচুরে বাধা দিতে এগিয়ে এলে তাকেও হুমকি দিয়ে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাণ্ডব চালিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

​ঘটনার সময় আব্দুর রাজ্জাক রাজা বাড়িতে উপস্থিত ছিলেন না। সে সময় তাঁর ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজা অবস্থান করছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়াকে কেন্দ্র করে এই হামলা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়ায় গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি পরিবারের সদস্যরা।

​খবর পেয়ে সদর থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই জড়িতরা সটে পড়ে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost