1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কাউসার খান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ কিলোমিটার পাইপ ধ্বংস ভ্রাম্যমান আদালতের অভিযান; ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরকে ঔষধ ব্যবসায়ীর সভাপতির বাঁধা ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কাউসার খান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯২ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোঃ কাউসার খান হত্যাকারী আগ্নেয়াস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী আতাউর রহমান অপু,রোমান মাঝি, শরিফ হাওলাদার ও হাসান-দের অবিলম্বে দ্রুত গ্রেফতার ও ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে বাসাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ পরিষদ সংলগ্ন সিরাজদিখান-নিমতলা সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে ইমামগঞ্জ বাজার এলাকার থেকে একটি বিক্ষোভ মিছিল “বিচার চাই বিচার চাই ফাঁসী চাই ফাঁসী চাই” এ শ্লোগানে বের হয়ে গ্রামীণ ব্যাংক এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন সাবেক বাসাইল ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মেম্বার জামাল হাওলাদার,সেরু হাওলাদার,বিশিষ্ট ব্যবসায়ী হাবু হাওলাদার প্রমুখ।

নিহতের কাউসারের মা রিয়া খানম বলেন,ওদের যেন ফাঁসি হয় এরা দেশের মাটিতেই আছে এরা ধর্ষনকারী,সন্ত্রাসী,খুনী কেন তাদের প্রশাসন গ্রেফতার করছেনা।তাহলে এভাবেই কি ঘরে ঘরে এক এক করে মায়ের বুক খালি হবে।আমি সন্তান হারা হয়েছি আর যেন কোন মায়ের বুক খালি না হয়।তিনি আরো বলেন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমার সন্তানকে যারা হত্যা করছে সঠিক তদন্ত করে তাদের দোষীদের অবিলম্ব দ্রুত গ্রেফতার করে ফাঁসী দেন।

এ-সময় এলাকার দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।উল্লেখ্য,৬ আগস্ট বিকেল সাড়ে ৬টার দিকে অবৈধ ড্রেজার বানিজ্য ও বালুবাহী বাল্কহেড চলাচলে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় অহিদুল শিকদার (৪০), পিতা শাজাহান শিকদার;কাইয়ুম খান (৪৪),পিতা আব্দুল হাই খান;ও কাউসার খান (২০) আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ২৩ আগষ্ট রাত দুইটার দিকে কাউসার খান (২০) মারা যান।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost