
মোঃ জুয়েল রানা,তিতাস প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।
সোমবার (১ লা সেপ্টেম্বর) সকাল ১১টায় শেরে বাংলা নগরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিনি কুমিল্লার হোমনা-তিতাস উপজেলার বিএনপির শতাধিক নেতাকর্মী নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন।
এসময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, কাজী আবুল বাশার, সাইফুল আলম নীরব, মহানগর বিএনপির উত্তরের আমিনুল হক, দক্ষিণের তানভীর আহমেদ রবিনসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।