1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ঝিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার,সাধারণ সম্পাদক শাহিদুল হাসান শাওন  | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ কিলোমিটার পাইপ ধ্বংস ভ্রাম্যমান আদালতের অভিযান; ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরকে ঔষধ ব্যবসায়ীর সভাপতির বাঁধা ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন

ঝিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার,সাধারণ সম্পাদক শাহিদুল হাসান শাওন 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৮ বার

মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

শিক্ষা,সাহিত্য,সংস্কৃতি ও সমাজকল্যাণ অরাজনৈতিক ব্যতিক্রমী সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। 

২০২৫-২৭ সেশনের জন্য সভাপতি হিসেবে সাইয়্যেদুল বাশার ও সাধারণ সম্পাদক হিসেবে শাহিদুল হাসান শাওন নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার ২ সেপ্টেম্বর দুপুরে ঝিকুট ফাউন্ডেশনের অফিসিয়াল প্যাডে ঝিকুট ফাউন্ডেশনের প্রধান নির্বাচন কমিশনার মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুটের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। 

২ বছর মেয়াদি ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পরিষদের অন্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি ফাহাদ,সহ-সভাপতি দেলোয়ার হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার,যুগ্ম-সাধারণ সম্পাদক এড.মো:নয়ন মিয়া,অর্থ সম্পাদক আতিকুর রহমান নয়ন,সাংগঠনিক সম্পাদক শোভন সারোয়ার,শিক্ষা,গবেষণা,বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজির আহমাদ মিয়াজী,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ রুপু,আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট রাকিব হাসান জিসান,অফিস ও প্রচার সম্পাদক,যুব,ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো:নাজমুল আলম বেপারী,শিশু ও নারী বিষয়ক সম্পাদক পূজা দেবনাথ,শিল্প ও সাহিত্য সম্পাদক ত্বাইরান আবির,অফিস সম্পাদক আসিফ বাঁধন,ত্রাণ,দুর্যোগ,স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক ডা.শিউলি আক্তার,স্কুল ও পরিবেশ বিষয়ক সম্পাদক,নির্বাহী সদস্য রমজান মাহমুদ, মো:ইকরামুল হাসান,মাহমুদা খাতুন বাবলি প্রমুখ নির্বাচিত হন।

ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড.মুহাম্মদ জমির হোসেন নতুন পরিষদ সম্পর্কে বলেন,“সৃজনশীল উদ্যোগের জন্য ঝিকুট ফাউন্ডেশন একটি অনন্য সংগঠন। শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতি নিয়ে এভাবে আর কোনো সংগঠন এ এলাকায় কাজ করছে না।নতুন কেন্দ্রীয় পরিষদ গঠন করতে পেরে আমরা আনন্দিত।”

ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি ও জাতিসংঘের আইসিটি কর্মকর্তা(অব.)নজরুল ইসলাম জানান,“একতা,শিক্ষা,সাহিত্য,সংস্কৃতি ও সমাজকল্যাণ” মূলমন্ত্র এবং “পরিবর্তমান পদযাত্রা” স্লোগান নিয়ে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর আশরাফ ইকবালের উদ্যোগে ঝিকুট ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।এরপর আমরা প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে ১ সেপ্টেম্বর ২০২৩ সালে প্রথম কেন্দ্রীয় পরিষদ গঠনের মাধ্যমে জোড়ালোভাবে কার্যক্রম শুরু করি।তারই ধারাবাহিতকতায় আজ ২য় কেন্দ্রীয় পরিষদ গঠন করা হলো।নির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন।

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল বলেন, নতুন কেন্দ্রীয় পরিষদের দায়িত্বিশীলদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আশা করি ঝিকুট ফাউন্ডেশনের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে এ পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost