1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ কিলোমিটার পাইপ ধ্বংস ভ্রাম্যমান আদালতের অভিযান; ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরকে ঔষধ ব্যবসায়ীর সভাপতির বাঁধা ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার
মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।বুধবার ৩ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মুন্সীগঞ্জ-১ আসনের গণমানুষের নেতা শেখ মোঃ আব্দুল্লাহ্’র নেতৃত্বে এ বর্ণাঢ্য র‍্যালী বের হয়।র‍্যালীটি উপজেলা মোড় বিএনপির প্রধান কার্যালয় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত গিয়ে শেষ হয়।এ-সময় বিএনপির অসংখ্য নেতাকর্মী নিয়ে পরিচ্ছন্ন পরিবেশ শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে এবং বিভিন্ন রোগ ও সংক্রমণ রোধে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ মোঃ আব্দুল্লাহ্’ ময়লা,আবর্জনা ও জীবাণু মুক্ত করার কাজে অংশ গ্রহণ করেন।এর আগে,দলীয় ব্যানার-ফেস্টুন,ক্যাপ,টি শার্ট পরে বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে এসে যোগ দেয় বিএনপির,যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা।দলীয় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।র‍্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য দুলাল দাস, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, মোয়াজ্জেম হোসেন বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান,সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন,আমিন উদ্দিন ,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা সহ সিরাজদিখান উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অংগসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ-কর্মী ও সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost