
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি লৌহজং উপজেলা ইউনিটের উদ্যোগে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
ক্যাম্পে বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থীর ব্লাড গ্রুপ ও ওজন নির্ণয় করা হয়।একইসঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের ব্লাড প্রেসার, ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস হেলাল।প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন যুব রেড ক্রিসেন্ট লৌহজং ইউনিটের দলনেতা নাজনীন আক্তার।এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ও মানবসম্পদ বিভাগের প্রধান মুস্তাকিম আহমেদ,উপপ্রধান মারজান হোসাইন সিয়াম,সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিমেল খানসহ স্বেচ্ছাসেবক ইমন খান,নয়ন,আলহাসান,মুন,ইলমা,রিফাত,পারভেজ, সুমাইয়া,তাজবিন,রাতুল ও মাহিম প্রমুখ।
ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদানে অংশ নেন ইসলামী জেনারেল হাসপাতালের প্যাথলজিস্ট শেখ রিদয়,ইমন খান ও রেড ক্রিসেন্ট লৌহজং ইউনিটের মেডিকেল টিম।সার্বিক সহযোগিতা করে ইসলামী জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার,মালির অংক,লৌহজং।
সকল স্বেচ্ছাসেবীর আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় মেডিকেল ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়।