1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  3. banglamatirnewsads@gmail.com : User 1 :
কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ গণভোটের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ মতামতই ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা দেবে:মুন্সীগঞ্জে উপদেষ্টা আদিলুর রহমান খান জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন মুন্সীগঞ্জে ৩টি সংসদীয় আসনের ১৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সিরাজগঞ্জের-১,৩ ও ৬ আসন থেকে ৩ প্রার্থীর ১০ দলীয় ঐক্যে প্রার্থীকে সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার ভালুকায় পৌর বিএনপির ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী পরামর্শ সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  মানিকগঞ্জের বিএনপি নেতা আতাউর রহমান আতা বহিস্কার বাসর রাতে বউ বদল! বর গ্রেফতার ভালুকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • আপডেট টাইম : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২০ বার
কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মোঃ রাজু মিয়া, বিশেষ বিশেষ প্রতিনিধিঃ গতকাল শনিবার ( ১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ( রংপুর আঞ্চলিক কমিটি) পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক জরুরী সভা রংপুরের আহার হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক কমিটির নবনির্বাচিত সভাপতি জনাব ডাঃ শাহ শাহজাদা পিন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব রকিবুস সুলতান মানিক। স্বাগত বক্তব্য রাখেন রংপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক জনাব মনিরুল হক প্রধান। তিনি বলেন, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, উদ্দেশ্য রংপুর আঞ্চলিক কমিটি গঠন করা। যদিও গত ৩১ জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা ছিল কিন্তু সেদিন উপস্থিতি you কম হওয়ার কারণে আমরা কমিটি গঠন করতে পারিনি। তিনি আরো বলেন, আমরা বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালিয়েছি বিশেষ করে গ্রুপে এবং স্হানীয় ও জাতীয় পত্রিকার মাধ্যমে আমরা সবাইকে জানানোর চেষ্টা করেছি। যাতে কমিটিতে যোগ্যতা সম্পন্নরাই আসে। অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনাব আব্দুর রাজ্জাক, সাংবাদিক মেরিনা লাভলী,অধ্যাপক শাহজাহান নাসির, নিধুরাম অধিকারী,আবেদ আলীসহ অনেকেই। সবার বক্তব্যে একটি কথাই বার বার উচ্চারিত হয়েছে আমরা কারমাইকেলিয়ান। একটা শান্তির জায়গার নাম হচ্ছে কারমাইকেল কলেজ। প্রধান অতিথির বক্তব্যে রকিবুস সুলতান মানিক বলেন, কারমাইকেল কলেজের নামটির সাথে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্কের টানেই আমরা এখানে এসেছি। আমাদের বড় পরিচয় হলো আমরা কারমাইকেল কলেজের সাবেক স্টুডেন্ট। আমরা সবাই ব্যস্ত, কিন্তু হৃদয়ের টানেই আমরা আজকে এই সংগঠনকে সময় দিচ্ছি, সংগঠনের হয়ে কাজ করছি। আজকে রংপুরে যদি আমাদের একটা বসার জায়গা থাকতো তাহলে এখানে এসে আমরা একটু বসতে পারতাম। তবে ভবিষ্যতে এ ধরণের পরিকল্পনার কথাও জানান তিনি। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আমরা দেশের মানুষের জন্য কিছু করতে চাই। বিশেষ করে অসহায় ও দুস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে সহযোগিতা করতে চাই।

তিনি আরো বলেন, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি দীর্ঘদিন স্থবির হয়ে পড়ে ছিল। আমরা এসে তা সচল করেছি। আমাদের ফেসবুক গ্রুপে এখন ২৫ হাজার সদস্য। রংপুরে একটি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছি আমরা, যায় সুফল কারমাইকেল কলেজের ছাত্র-ছাত্রীরাই পাচ্ছে। সমিতির নামে আমরা ঢাকায় একটি ভবন ক্রয় করেছি। সেখানে একটা স্হায়ী বসার স্থান হয়েছে আমাদের। এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে।সভায় ৩১ সদস্য বিশিষ্ট রংপুর আঞ্চলিক কমিটি গঠন করা হয়। যা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক অনুমোদন হওয়ার পর পাবলিশ করা হবে বলে সভায় জানানো হয়। কমিটি গঠন অনুষ্ঠানে ৬ জন আজীবন সদস্য পদ লাভ করেন, তারা হলেন মোঃ আবেদ আলী, মোঃ বাদশা আলমগীর, তৌহিদুল ইসলাম সুমন, মোঃ সাদেকুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম সুজন।

এছাড়াও কয়েকজনকে সদস্য ফরম সংগ্রহ করতে দেখা যায়। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন-জনাব রকিবুস সুলতান মানিক, ডাঃ শাহ শাহজাদা পিন্টু, মনিরুল হক প্রধান, মোঃ মাহবুবুল হক প্রিন্স, আব্দুর রাজ্জাক, মোঃ আব্দুর রহমান মিন্টু,মোঃ আবেদ আলী, মোঃ নয়ন চৌধুরী, সোহেল রানা সুমন, আব্দুল জলিল, তৈয়বুর রহমান, আসাদুজ্জামান ফারুক, ইকবাল হোসেন, কাদির, অধ্যাপক মোঃ শাহজাহান নাসির, মোঃ বাদশা আলমগীর ডাঃ মো মনোয়ার হোসেন মুকুল, মোঃ হারুন অর রশিদ, মোঃ মকছেদুল হক মন্ডল, মিঠুন চৌধুরী, মোঃ ওবায়দুর রহমান ময়না,কৃষিবিদ মোঃ জাফরুল আলম রিপন, মোঃ তরিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান শেষে সবার জন্য রাতের ডিনারের ব্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:২০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:১৩
  • ৩:৫৮
  • ৫:৩৮
  • ৬:৫৫
  • ৬:৪৩

আর্কাইভ

জানুয়ারি ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« ডিসে    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2024 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost