1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা ১ হাজার | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জের শ্রীনগরে হামলা ও কটূক্তির প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী:পরীক্ষিত নেতা আতাউর রহমান হাওলাদার

মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা ১ হাজার

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে এক ডাব বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও জিলাপিতে ননফুডগ্রেড রং ব্যবহারের দায়ে একটি মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ রবিবার ৯ আগস্ট দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত সদর উপজেলার হাসপাতাল রোড ও মানিকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সদর রোড এলাকার আদি মধুবন মিষ্টিমুখ দোকানে গিয়ে দেখা যায়,নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও জিলাপি তৈরি করা হচ্ছে।এছাড়া জিলাপিতে ননফুডগ্রেড রং ব্যবহার এবং তৈরি করা জিলাপি উন্মুক্তভাবে সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছিল।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির মালিক সমীর ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।পরে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের সামনে বিভিন্ন ডাবের দোকানে মনিটরিং করা হয়।এ সময় ডাব বিক্রেতাদের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং যৌক্তিক মুনাফায় ডাব বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় ডাব বিক্রেতা আজিজুল হককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জের একটি দল।অভিযান শেষে সহকারী পরিচালক আসিফ আল আজাদ ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার পাশাপাশি পণ্যের মূল্য তালিকা প্রদর্শন,ক্রয় রশিদ সংরক্ষণ এবং ভোক্তাদের কাছ থেকে যৌক্তিক মূল্য নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost