1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন,সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস সাংগঠনিক অভিজ্ঞতায় এগিয়ে খোকন:সাঘাটা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া মুন্সীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ফাহাদ বিন জাহেদের জাতীয় পার্টিতে যোগদান মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো: রফিকুল ইসলাম রুবেলের  পারিবারিক বিরোধের জেরে পথ অবরুদ্ধ করে গালিগালাজ,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রেষ্ঠ চেয়ারম্যান আওলাদ হোসেনকে সম্মাননা মুন্সীগঞ্জের সিরাজদিখানে জন্ম-মৃত্যু টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন,সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর

  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার

স্টাফ রিপোর্টারঃ

নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য এম হায়দার আলী।

বুধবার (৫ আগস্ট) দুপুরে সিরাজদিখান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে এম হায়দার আলী বলেন,তিনি দীর্ঘদিন ধরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করে আসছেন।সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে তিনি ও দলের নেতাকর্মীরা কাজ করছেন।তিনি বলেন,দুর্নীতি,সন্ত্রাস, মাদক,জুয়া এবং অবৈধ বালু-মাটি কাটার বিরুদ্ধে দলীয়ভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন,গত ৪ আগস্ট লতব্দী এলাকায় আয়োজিত একটি মানববন্ধনে তাকে,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন এবং লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়াকে জড়িয়ে মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উত্থাপন করা হয়েছে।তার দাবি,একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন,তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং কোনো অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন ও দলের সিদ্ধান্ত মেনে নেবেন বলেও উল্লেখ করেন।একই সঙ্গে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হলে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এম হায়দার আলী আরও বলেন,কোনো অপপ্রচার বা ষড়যন্ত্র তাকে জনগণের সেবা এবং দলের আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না।অতীতের মতো ভবিষ্যতেও তিনি সিরাজদিখানের শান্তি,শৃঙ্খলা ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবেন।

সংবাদ সম্মেলনের শেষে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত। পাশাপাশি প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলের ঊর্ধ্বতন নেতাদের কাছে পুরো ঘটনার সুষ্ঠু,নিরপেক্ষ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০৫
  • ৪:৩৭
  • ৬:৩৩
  • ৭:৫০
  • ৫:৩৪

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost