1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
কুড়িগ্রাম-২ আসনে বিএনপির পক্ষে জনমত গঠনে কাজ করছেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ কিলোমিটার পাইপ ধ্বংস ভ্রাম্যমান আদালতের অভিযান; ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরকে ঔষধ ব্যবসায়ীর সভাপতির বাঁধা ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন

কুড়িগ্রাম-২ আসনে বিএনপির পক্ষে জনমত গঠনে কাজ করছেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার

 

মোঃ মাইনুল ইসলাম,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত মহান জাতীয় সংসদের ২৬, কুড়িগ্রাম-২ আসন। এই আসনে বিএনপি’র পক্ষে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি ১৯৭০ সালের ২৯ শে ডিসেম্বর কুড়িগ্রাম জেলার পুরাতন স্টেশন এলাকায় জন্ম গ্রহন করেন। তার পিতা- বরেণ্য শিক্ষক এবং বিজ্ঞ আইনজীবি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব আব্দুল কুদ্দুস, মাতা- কুড়িগ্রাম ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা আলহাজ্ব সখিনা খাতুন। এই দম্পতির ছয় সন্তানের মধ্যে তৃতীয় সন্তান সোহেল হোসাইন কায়কোবাদ। তিনি ১৯৮৭ সালে মাধ্যমিক, ১৯৮৯ সালে উচ্চ মাধ্যমিক এবং এর পরে ইসলামিক স্টাডিজ বিভাগে পড়াশুনা শেষ করেন। আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ ছোট বেলা থেকেই রাজনীতির সাথে জড়িয়ে পড়েন, ১৯৮৬ সালে সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পরেন। ১৯৮৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুড়িগ্রাম শহর শাখার সাধারণ সম্পাদক মনোনীত হন। ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য মনোনীত হন। ১৯৯২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। ২০০২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মনোনীত হন। ২০০৩ সালে সরাসরি ভোটের মাধ্যমে যুবদল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। তিনি ২০১০ থেকে ২০২৪ সালের ৬ অক্টোবর পর্যন্ত ২ দফায় জেলা বিএনপির কাউন্সিলে জেলার ১নং যুগ্ম সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি বিএনপি থেকে ২৬, কুড়িগ্রাম-২ আসনে দলীয় মনোনয়ন লাভ করেন। পরবর্তীতে এই আসনটি ড. কামাল হোসেনের যুক্তফ্রন্টকে ছেড়ে দেয়া হয়। আওয়ামীলীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মিথ্যা মামলার প্রধান আসামী হিসেবে দীর্ঘদিন তাকে পরিবার থেকে আলাদা করে ও তাঁকে ও তার পরিবারের সদস্যদের নানা ভাবে হয়রানি করে তৎকালীন আওয়ামীলীগ। তিনি ২০২৪ সালের ২৩ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হন। আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এর রাজনৈতিক অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্বে কুড়িগ্রাম জেলা বিএনপি সকল প্রতিকূলতা দুর করে দুর্বার গতিতে এগিয়ে চলছে । তিনি প্রতিদিন ২৬, কুড়িগ্রাম-২ আসনে তার নির্বাচনী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী সাধারণ মানুষের মাঝে পৌছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost