1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
বাড়ছে চুরি ও ছিনতাই রংপুর সিটির ৩৩ ওয়ার্ডে ১০ হাজার সড়কবাতি অকেজো | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জ পৌরসভা মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ কিলোমিটার পাইপ ধ্বংস ভ্রাম্যমান আদালতের অভিযান; ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরকে ঔষধ ব্যবসায়ীর সভাপতির বাঁধা ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

বাড়ছে চুরি ও ছিনতাই রংপুর সিটির ৩৩ ওয়ার্ডে ১০ হাজার সড়কবাতি অকেজো

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ বার

রিয়াজুল হক সাগর,রংপুর।

দীর্ঘদিন ধরে রংপুর সিটি কর্পোরেশনের ১০ হাজার সড়ক বাতি অকেজো। ফলে মূল শহরে আলোর ঝলকানি থাকলেও আশেপাশের পাড়া ও মহল্লা অন্ধকারে নিমজ্জিত। এতে করে বাড়ছে চুরি, ছিনতাইয়ের ঘটনা।

সরেজমিনে দেখা যায়, রংপুর সিটি কর্পোরেশনের মূল শহরের চিত্র। জ্বলছে বাহারি রকমের সড়কবাতি। তবে বিপরীত চিত্র বিভিন্ন পাড়া মহল্লায়। অধিকাংশ সড়ক বাতি নষ্ট হয়ে যাওয়ায় অন্ধকারে নিমজ্জিত দীর্ঘ সময় ধরে। এমন অবস্থা নগরীর ৩৩টি ওয়ার্ডের বেশির ভাগ এলাকা অন্ধকারে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, সড়ক বাতি নষ্ট থাকার সুযোগে বাড়ছে চুরি ছিনতাইয়ের মত ঘটনা। নগরীর মুলাটোল এলাকার বাসিন্দা সেলিম সরকার বলেন, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সড়কের বাতি নষ্ট, কোন জায়গায় আবার লাইট নাই। রাস্তা দিয়ে চলাচলে ভীতিকর অবস্থায় পড়তে হচ্ছে জনসাধারণকে। অবশ্যই নিরাপত্তার ভয় আছে আবার ভাঙা রাস্তা দুর্ঘটনার শিকার হচ্ছি। এখন আবার নতুন করে টোকাইদের ভয়ে থাকতে হয় প্রতিনিয়ত। হাত থেকে বাজারে ব‍্যাগ, মোবাইল টেনে হিছড়ে নিয়ে যায়।

সিটি কর্পোরেশনে ৩৩ নং ওয়ার্ডের আরেক বাসিন্দা চপল মিয়া বলেন, প্রতিদিন লাইট বিহীন রাস্তা দিয়ে চলাফেরা করি। এতবার বলার পরেও কেউ বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। তার উপর বেশ কিছু রাস্তায় খানা খন্দে ভরা। সবকিছু মিলে খুব ভয় কাজ করে। এই লাইটগুলো মেরামত করে দিলে আমাদের খুব উপকার হবে।

এদিকে সিটি কর্পোরেশন জানিয়েছে নতুন সড়ক বাতি কিনতে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। রংপুর সিটি করপোরেশনে উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, অনেক জায়গায় লাইট সমস্যা দেখা দিয়েছে। স্টোরের মালামাল শেষ হওয়ায়, ঔই লাইটগুলো মেরামত হচ্ছে না। তবে এই বিষয়ে আমাদের দ্রুত একটা টেন্ডারে ব‍্যবস্থা হয়েছে। অলরেডি কার্যত আদেশ দেয়া হয়েছে। সামনের মাসের মধ্যে মালামাল পেলে বাকি অকেজো লাইট গুলো মেরামত করার সুযোগ পাব। নতুন সড়ক বাতি কিনতে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে।

‎উপ-পুলিশ কমিশনার (অপরাধ), মারুফ আহমেদ বলেন, আমাদের শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল টিম প্রতিনিয়ত ডিউটি করে। এর পাশাপাশি যদি শহর ব‍্যাপী পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে, পর্যাপ্ত সিসি ক‍্যামেরার ব‍্যবস্থা থাকে তাহলে এগুলো আমাদের সহায়ক ভূমিকা পালন করে। যদি যথাযথ আলোর ব‍্যবস্থা থাকে তাহলে অপরাধীরা সেখানে অপরাধ করতে ভয় পায়। কিন্তু জায়গাটি যদি অন্ধকার আচ্ছন্ন থাকে, সেখানে পর্যাপ্ত আলো ও সিসি ক‍্যামেরা না থাকে তাহলে অপরাধীরা অপরাধ করতে সাহস পেয়ে থাকে।

নগরজুড়ে থাকা ২০ হাজার সড়কবাতির অর্ধেকই অকেজো। সিটি কর্পোরেশনের অধিকাংশ এলাকায় সড়কবাতি অকেজো থাকায় বেড়েছে দুর্ঘটনা, চুরি ও ছিনতাই। তাই দ্রুত জনসাধারণের নিরাপত্তায় সড়কবাতি মেরামতে ব‍্যবস্থা নেবে কর্তৃপক্ষ এমনাইটাই প্রত্যাশা নগরবাসীর।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost