1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সুমন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জ পৌরসভা মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ কিলোমিটার পাইপ ধ্বংস ভ্রাম্যমান আদালতের অভিযান; ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরকে ঔষধ ব্যবসায়ীর সভাপতির বাঁধা ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সুমন

  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ এবং বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আসাদুজ্জামান সুমন ‘সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের আয়োজনে সংগঠনের এক যুগ পূর্তি উপলক্ষে ‘দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শহীদুল হক, সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের উপদেষ্টা এ্যাডভোকেট শেখ মো. আমির হামজা, সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামেরের নির্বাহী পরিচালক এম. এইচ আরমান চৌধুরী, সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের পরিচালক আর কে রিপন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান সুমন স্থানীয় সাংবাদিকতায় স্মার্ট ভাবে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তরুণ প্রজন্মের জন্য তাঁর কাজ অনুকরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান সুমন ময়মনসিংহের ঐতিহ্যবাহী সংগঠন ভালুকা প্রেসক্লাবের টানা চার বছরের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি এটিএন নিউজের ময়মনসিংহ প্রতিনিধি ও বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি অবজারভারের ভালুকা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এর আগে তিনি মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি সম্মাননা অর্জন করেন।

সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের বিভিন্ন স্থানের গুণী মানুষদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

সাংবাদিক আসাদুজ্জামান সুমন এ সম্মাননা প্রাপ্তিকে ভালুকা প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকদের প্রতি উৎসর্গ করে বলেন, ‘এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতায় অনুপ্রাণিত করবে।’

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost