1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফেরিঘাটের পন্টুন,নিরসনে নেই উদ্যোগ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ কিলোমিটার পাইপ ধ্বংস ভ্রাম্যমান আদালতের অভিযান; ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরকে ঔষধ ব্যবসায়ীর সভাপতির বাঁধা ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন

মুন্সীগঞ্জের গজারিয়ায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফেরিঘাটের পন্টুন,নিরসনে নেই উদ্যোগ

  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

টানা বৃষ্টিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় তলিয়ে গেছে রসুলপুর-সোনালী মার্কেট ফেরিঘাটের পন্টুন।ফলে ভোগান্তিতে পড়েছেন ওই পথ দিয়ে নিয়মিত চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা।

সরজমিনে গিয়ে দেখা যায় ফুলদী নদীর দুই পারের ফেরি ঘাটের পল্টন পানিতে তলি আছে।জোয়ারের পানি বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা।

জানাযায়,রসুলপুর-সোনালী মার্কেট ফেরিঘাট দিয়ে প্রতিদিন কয়েকশ ট্রাক,পিকআপ,মাইক্রোবাস সহ অন্যান্য যানবাহন উপজেলার বিভিন্ন গন্তব্য যাতায়াত করে থাকে।গত কয়েক মাস ধরে জোয়ারের পানিতে পন্টুন তলিয়ে যাওয়ায় নদী পারাপারে এসব ছোট বড় পরিবহনের চালক ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এই পথ দিয়ে নিয়মিত চলাচলকারী ট্রাক চালক ইদ্রিস মিয়া বলেন,রসুলপুর ঘাট দিয়ে ঝুঁকি নিয়ে ট্রাক পার করতে হচ্ছে। পন্টুন ক্রস করার সময় গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে ক্ষতি হচ্ছে। আমাদের দুর্ভোগ থেকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা জানান,গত কয়েকদিন ধরে ফেরিঘাটের দুই পাড়ে জোয়ারে পন্টুন তলিয়ে যায়।নদীতে ভাটার সময় কিছুটা দুর্ভোগ কমলেও জোয়ারের সময় দুর্ভোগ চরম আকার ধারণ করছে।প্রতিদিন নদী পারাপারে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করতে হচ্ছে পরিবহন চালক ও যাত্রীদের।ফেরিতে উঠতে গিয়ে প্রায়ই সময় দুর্ঘটনার শিকার হচ্ছে মোটরসাইক ও অটো রিকশা চালকরা।কিন্তু তারপরও কর্তৃপক্ষ এসব পরিস্থিতি নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

ফেরি চালক সামছুল ইসলাম বলেন,জোয়ারের সময় পানি বেড়ে পন্টুন তলিয়ে যায়।তখন গাড়ি ওঠা নামায় সমস্যা। বিষয়টি আমরা আমাদের উর্দ্ধতন স্যারদের জানিয়েছি।

এ ব্যাপারে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন,বিষয়টি সড়ক ও জনপদ দেখে আপনারা তার সাথে যোগাযোগ করেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান,আমরা কয়েক বার ইট ফেলে ফেরি ঘাটের দুই অংশে পন্টুন উঁচু করে দিয়েছি। প্রয়োজনে আবারো পন্টুন উঁচু করে দেওয়া হবে। সমস্যা সমাধানে দ্রুত কাজ শুরু হবে বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost