1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
দেড় দশক পর ৭০ লাখ টাকার সিনেমাটি নিয়ে পর্দায় আসছেন নিরব-অপু | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ,পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগুন মুন্সীগঞ্জে মোল্লারচরে মাদক,কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা জাপা চেয়ারম্যানের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা ১ হাজার মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের লৌহজংয়ে মার্কেটে আগুন,ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন,সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর

দেড় দশক পর ৭০ লাখ টাকার সিনেমাটি নিয়ে পর্দায় আসছেন নিরব-অপু

  • আপডেট টাইম : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৮ বার
দেড় দশক পর ৭০ লাখ টাকার সিনেমাটি নিয়ে পর্দায় আসছেন নিরব-অপু
দেড় দশক পর ৭০ লাখ টাকার সিনেমাটি নিয়ে পর্দায় আসছেন নিরব-অপু

প্রায় দেড় দশক পর একসঙ্গে জুটি হয়ে পর্দায় আসতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমার নাম ‘ছায়াবৃক্ষ’।

অনুপম কথাচিত্রের ব্যানারে অনুপ কুমার বড়ুয়ার প্রযোজনায় এবং বন্ধন বিশ্বাসের পরিচালনায় এই সিনেমাটি আগামী ১৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এর আগে ২০০৯ সালে ‘মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমার মাধ্যমে নিরব প্রথম বড় পর্দায় অভিনয় করেছিলেন। এতে প্রধান চরিত্রে শাকিব খান থাকলেও সহশিল্পী হিসেবে অপু বিশ্বাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। এরপর কেটে গেছে প্রায় দেড় দশক! দীর্ঘ সময় পর পর্দায় আসতে যাচ্ছেন তারা। সিলেট অঞ্চলের চা শ্রমিকদের জীবন যাপনের নানা দিক কেন্দ্র করে নির্মিত হয়েছে এ সিনেমা।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘ছায়াবৃক্ষ’ মুক্তি উপলক্ষে সম্প্রতি এফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নিরব বলেন, শুরু থেকে আমাদের ভালো সিনেমা করার পরিকল্পনা ছিল। অভিনয় ও সিনেমার গানগুলো নিয়ে আমরা প্রত্যেকে মনোযোগে ছিলাম।‘ছায়াবৃক্ষ’র পাশাপাশি দর্শক আমাদের জুটিকে পছন্দ করুন, তাহলে আগামীতে অপু বিশ্বাস এবং আমি জুটি হয়ে একসঙ্গে কাজ করতে পারব।

অপু বিশ্বাস বলেন, যখন আমার মাকে হারাই, তখন মানসিকভাবে খুবই ভেঙে পড়ি। কোনোভাবেই কাজে মনোযোগ দিতে পারছিলাম না। এই সিনেমাটি আমাকে কাজে ফেরাতে সাহায্য করেছে। নিরবের সঙ্গে ১৫ বছর পর কাজ করলাম। সে অনেক পেশাদার আর্টিস্ট। খুব যত্ন নিয়ে কাজটি করেছে। সহশিল্পী হিসেবে সে আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। তার এ বিষয়ে আমি মুগ্ধ হয়েছি। আগামীতে চাইব তার সঙ্গে আরও বেশি সিনেমা হোক।

সিনেমাটির প্রযোজক অনুপ কুমার বলেন, ‘ছায়াবৃক্ষ’র জন্য ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিলাম। সঠিকভাবে সিনেমাটি করার জন্য আরো ২০ লাখ টাকা নিজ থেকে খরচ করেছি। সবমিলিয়ে এর বাজেট ৭০ লাখ টাকা। কোনো দায়িত্বশীল গণমাধ্যম কোন খাতে কত খরচ করেছি যদি জানার প্রয়োজন মনে করে, আমি হিসেব দিতে প্রস্তুত। পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ছায়াবৃক্ষ’র মাধ্যমে দীর্ঘদিনের শ্রম দর্শকদের সামনে আসতে যাচ্ছে। সিনেমাটিতে ১০ জনের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কাজ করেছেন।

আমার বিশ্বাস সিনেমার মাধ্যমে দর্শক নতুন এক গল্পের সঙ্গে পরিচিত হবেন। ২০২১ সালের নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে সিনেমাটির চিত্রায়ণ শুরু হয়ে শেষ হয় শ্রীমঙ্গলে। নিরব-অপু ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠু, ইকবাল আহমেদ, ডন, সুমিত, এলিনা শাম্মী প্রমুখ। সিনেমাটির কাহিনি ও সংলাপ করেছেন তানভীর আহমেদ সিডনি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost