1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
সলঙ্গার চা বিক্রেতা জাকিরের জীবন সংগ্রাম  | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউটসের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত মানিকগঞ্জে সাবেক যুবলীগ আহ্বায়কের বাড়িতে হামলা-ভাঙচুর-দুর্বৃত্তরা পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ ও ডিলারকে অবরুদ্ধ মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মুন্না  সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই শ্রীবরদী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ

সলঙ্গার চা বিক্রেতা জাকিরের জীবন সংগ্রাম 

  • আপডেট টাইম : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার

ফারুক আহমেদ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের সলঙ্গা থানার মধ্যপাড়া ভরমোহনী গ্রামের যুবক জাকির হাসান।বর্তমানে তার বয়স ৩০ বছর।ভূমিহীন দরিদ্র পিতা আব্দুল খালেক এক সময় রাজমিস্ত্রি ছিলেন।মাত্র একটি টিনের ঘর ছাড়া আর কোন ভিটেমাটি নেই।বয়সের ভারে দীর্ঘদিন ধরে অসুস্হ অবস্থায় কর্মহীন।১ ভাই ২ বোন মিলে জাকিরের ৫/৬ জনের পরিবার।সলঙ্গা সরকারি প্রাইমারি স্কুল হতে পঞ্চম শ্রেণী পাশ করে জাকির।আর্থিক দৈন্যতার কারণে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে কারিগরি শাখায় ভর্তি হয় সে।২০২৪ সালে জিপিএ-৪.১০ পেয়ে এসএসসি পাস করে।বাবার অসুস্থতায় ২টি বোনের পড়াশোনাসহ অক্ষম পিতার সংসার পরিচালনার দায়ভার চাপে জাকিরের ঘাড়ে।সলঙ্গা বাজারে অবস্থিত সলঙ্গা আদর্শ ইসলামী আদর্শ কেজি স্কুলে ২ হাজার টাকা বেতনে শুরু হয় জাকিরের পিয়ন পদে কর্ম জীবন।সামান্য বেতনে সংসার চালাতে না পেরে বিকেল ৪ টা হতে রাত ৮টা পর্যন্ত শুরু করে জাকির ভ্রাম্যমান চা বিক্রি।বাড়িতে চা তৈরি করে ফ্লাক্সে ভরে চায়ের কাপ আর পানি নিয়ে উচ্চস্বরে চা গরম,চা গরম বলতে বলতে ছুটে চলে দোকানিদের ঘরে ঘরে আর অলিতে গলিতে।শুধু তাই নয়,সুন্দর কন্ঠের গায়ক ছাত্র জাকির।যাকেই চা খাওয়াবে তাকেই গানের একটি কলি গেয়ে শুনাবে।দৃঢ় মনোবল অদম্য সাহস আর বুদ্ধিমত্তার হার মানাতে পারেনি জাকিরকে।পড়াশুনা যেন তার জীবনের শখ।এভাবেই বেড়ে ওঠা অদম্য জাকির আবারো এইচএসসিতে ভর্তি হয় মুরাদপুর ফাজিল মাদরাসা বিএম শাখায়।দিনে পিয়নের চাকরি বিকেলে চা বিক্রি আর রাত জোগে পড়াশুনা চলতে থাকে জাকিরের।অসুস্থ্য কর্মহীন পিতার একমাত্র ছেলে জাকির এভাবেই অভাব নামের সংসার চালাতে থাকে। ইতিমধ্যেই ২ বোনকে লেখাপড়া করিয়ে বিনা যৌতুকে বিয়ে দিয়েছে জাকির।অসুস্থ বাবা-মার চিকিৎসা,সংসার খরচ, নিজের পড়াশুনা চালাতে হিমশিম আর নিদারুন কষ্টে চলতে হচ্ছে জাকিরকে।তাইতো জীবন সংগ্রামের এক উজ্জ্বল নাম সলঙ্গার অদম্য ছাত্র,চা বিক্রেতা  জাকির।মাত্র ১টিনের ঘরে বসবাস করতে হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে।এভাবেই আলাপচারিতায় সদা হাস্যজ্জল জাকির জানায় তার পরিবারের করুণ কাহিনী।তাই সমাজের বিত্তবান,ধনাঢ্য ও মানবিক সংগঠন গুলোকে একটি ঘরসহ আর্থিক সহযোগিতার বিনীত অনুরোধ জানান অদম্য শিক্ষার্থী জাকির।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost